এখনও পর্যন্ত বিগ বস বাংলায় যে খেলাটি নিয়ে সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে তা হলো ঘোড়ার ওপর বসে থেকে ক্যাপ্টেন্সি জিতে নেওয়ার টাস্ক। এই খেলা চলাকালীন ঘোড়া থেকে সৃজলাকে ফেলে দিয়েছিলেন নন্দিনী, যার ফলে গুরুতর আহত হয়েছিলেন সৃজলা এবং বেশ কয়েকদিন তাকে হাসপাতালে ভর্তি থাকতে হয়।

মনামী- জীতুর ঘোড়া বিতর্কে মুখ খুললেন নবনীতা
ঠিক একই খেলা চলাকালীন জীতু এবং মনামী ঘোষের মধ্যেও একটি সমস্যা তৈরি হয়। খেলার একেবারে শেষ দিকে আচমকা ঘোড়া থেকে নেমে পড়েন জীতু। এরপর হঠাৎ করে তিনি মনামীকে ঘোড়া থেকে ফেলে দিয়ে টানতে টানতে সুইমিংপুলের দিকে নিয়ে যান। এই গোটা ঘটনার পর যদিও মনামীর থেকে ক্ষমা চেয়ে নেন জীতু।
এবার এই প্রসঙ্গে মুখ খুললেন জীতু কমলের প্রাক্তন স্ত্রী নবনীতা দাস। তিনি নিয়মিত বিগ বস বাংলার দর্শক। যদিও এর আগে কোনও বিগ বস অনুষ্ঠান তিনি দেখেননি। তবে এই বছরে তিনিও সকলের মত বিগ বসের জ্বরে আক্রান্ত! যেহেতু বিগ বসের খেলার মধ্যে অন্যতম একজন প্রতিযোগী নবনীতার প্রাক্তন স্বামী তাই খুব স্বাভাবিকভাবেই জীতু কেমন খেলছেন সেটি অবশ্যই দেখছেন নবনীতা।
ঘোড়া টাস্ক চলাকালীন জীতু মনামীর মধ্যে যে ঘটনাটি ঘটেছে সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে নবনীতা বলেন, ‘আসলে ও প্রথম থেকে ভিকটিম সেজেছিল। কিন্তু একটা সময় পর যখন ও দেখল যে ও ভিকটিম কার্ড আর খেলতে পারছে না তখন ও ঘোড়া থেকে নেমে যায় আর মনামীকে ঘোড়া থেকে ফেলে দেয়।’
নবনীতা বলেন, ‘এই গোটা ব্যাপারটা ও রাগ থেকে করেছে। অনেকে এমন আছেন যারা নিজেরা জিততে পারে না আবার অন্যকে জিততে দেয় না। ও ঠিক তাই করেছে। ও কিন্তু আগেই গেম থেকে সরে গিয়েছিল কিন্তু যখন ও দেখল তনুশ্রী আর মনামীর মধ্যে কার সাপোর্ট ও পাবে সেই বুঝে অন্য একজনকে ফেলে দেয়। যদিও এখন মনামী ওর হয়ে খেলছে।’