...
...
Next Story

Amitabh-Jaya: কোনো অনুষ্ঠানে সময়মতো পৌঁছতে জয়ার সঙ্গে কোন চালাকি করেন অমিতাভ! ফাঁস কেবিসি-তে

মেয়েদের সাজুগুজু করতে একটু বেশিই সময় লাগে। জয়ার জন্যই কি প্রায়ই কোথাও পৌঁছতে দেরি হয়ে যায় অমিতাভের? ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে স্ত্রীকে সময়মতো কোনো অনুষ্ঠানে নিয়ে যাওয়ার মজার কৌশল ফাঁস করলেন বিগ বি।

Published on: Sep 14, 2026, 13:37:22 IST
Advertisement

‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে নিজের ব্যক্তিগত জীবনের নানা মজার গল্প শেয়ার করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। সম্প্রতি অনুষ্ঠানের একটি প্রোমোতে স্ত্রী জয়া বচ্চনকে নিয়ে এমনই এক মজার ঘটনা শোনালেন তিনি।

অমিতাভ ও জয়া বচ্চন।
অমিতাভ ও জয়া বচ্চন।

এক মহিলা প্রতিযোগী বিগ বি-কে প্রশ্ন করেন, কোনও অনুষ্ঠানে যেতে হলে তাঁকেও কি জয়ার জন্য অপেক্ষা করতে হয়? উত্তরে অমিতাভ হাসতে হাসতে জানান তাঁর বিশেষ কৌশলের কথা।

বিগ বি বলেন, কোথাও যাওয়ার সময় তিনি জয়াকে আসল সময়ের এক ঘণ্টা আগের সময় বলেন। উদাহরণ হিসেবে তিনি জানান, যদি কোনও বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সন্ধ্যা ৬টা হয়, তাহলে জয়া বচ্চনকে তিনি বলেন বিকেল ৫টার সময়। ফলে জয়া প্রায় সাড়ে ৩টে থেকে ৪টের মধ্যে তৈরি হতে শুরু করেন এবং শেষ পর্যন্ত তাঁরা নির্দিষ্ট সময়েই অনুষ্ঠানে পৌঁছে যান।

শুধু অনুষ্ঠানে যাওয়ার সময় নয়, কাজ থেকে বাড়ি ফিরতে দেরি হলেও নিজের মতো করে পরিস্থিতি সামলানোর কৌশল রয়েছে অমিতাভের। কয়েক দিন আগের ‘কেবিসি’-র একটি পর্বে এক প্রতিযোগী তাঁকে প্রশ্ন করেছিলেন, বাড়ি ফিরতে দেরি হলে কি তাঁকে বকুনি খেতে হয়?

তবে সেই খবর দিতে ভুলে গেলে পরিস্থিতি অন্যরকম হয়। অমিতাভের কথায়, জয়া তখন তাঁকে প্রশ্ন করেন, কোথায় ছিলেন বা কেন আগে থেকে কিছু জানাননি। এমনকী অনেক রাত হয়ে গেলে জয়া নিজের খাবার খেয়ে ঘুমিয়েও পড়েন বলে জানিয়েছেন অভিনেতা।

পরিবারের সঙ্গে জয়া ও অমিতাভ।

কীভাবে শুরু অমিতাভ-জয়ার প্রেম?

অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের প্রথম দেখা ১৯৭১ সালে ‘গুড্ডি’ ছবির সেটে। এরপর ১৯৭২ সালে ‘এক নজর’-এর শুটিংয়ের সময় জয়ার প্রতি আকৃষ্ট হন অমিতাভ। ১৯৭৩ সালে ‘জঞ্জির’ সাফল্যের পর বন্ধুদের সঙ্গে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।

কিন্তু বাবার কাছে লন্ডন যাওয়ার অনুমতি চাইতে গেলে হরিবংশ রাই বচ্চন শর্ত দেন, জয়ার সঙ্গে যেতে হলে আগে বিয়ে করতে হবে। বাবার কথা মেনে ১৯৭৩ সালের ৩ জুন ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন অমিতাভ ও জয়া। বিয়ের রাতেই তাঁরা লন্ডনের উদ্দেশে রওনা দেন।

দীর্ঘ দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান—শ্বেতা বচ্চন নন্দা ও অভিষেক বচ্চন। নাতি-নাতনিদের মধ্যে রয়েছেন নভ্যা নভেলি নন্দা, অগস্ত্য নন্দা এবং আরাধ্যা বচ্চন।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks