Amitabh Bachchan: বিশ্বকাপের আবহে অমিতাভের পোস্ট নিয়ে তৈরি বিতর্ক
Amitabh Bachchan: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কিছু না কিছু পোস্ট করে থাকেন অমিতাভ বচ্চন। নিজের প্রতিদিনের জীবন থেকে শুরু করে আশেপাশে যা চলছে, সবকিছু নিয়েই তিনি নিজের মন্তব্য প্রকাশ করেন। ফিফা বিশ্বকাপ ২০২৬ ও তার অন্যথা নয়।
Amitabh Bachchan: সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই কিছু না কিছু পোস্ট করে থাকেন অমিতাভ বচ্চন। নিজের প্রতিদিনের জীবন থেকে শুরু করে আশেপাশে যা চলছে, সবকিছু নিয়েই তিনি নিজের মন্তব্য প্রকাশ করেন। ফিফা বিশ্বকাপ ২০২৬ ও তার অন্যথা নয়। কিন্তু ফ্রান্সের ফুটবল দলকে নিয়ে মন্তব্য করতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছেন অমিতাভ বচ্চন।
বিশ্বকাপের আবহে অমিতাভের পোস্ট নিয়ে তৈরি বিতর্ক
কী পোস্ট করেছেন অমিতাভ?
প্যারাগুয়েকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। ম্যাচে একমাত্র গোল করেছেন কিলিয়ান এমবাপে। এই ম্যাচে ফ্রান্সের খেলা দেখে সকলের পাশাপাশি মুগ্ধ হয়েছেন অমিতাভ বচ্চন। কিন্তু ফরাসিদের দাপটের কথা বলতে গিয়ে সমস্যায় পড়লেন বিগ বি।
সোশ্যাল মিডিয়ায় ৮৩ বছর বয়সী অমিতাভ লেখেন, ‘এবার বলেই দি। এই ফরাসি দলটাই ১১ জন ফুটবলার আছেন। তাঁর মধ্যে ১০ একজন কালো এবং একজন সাদা। এটাই হলো কালো মানুষের শক্তি।’ কিন্তু এই ‘সাদা-কালো’ প্রসঙ্গ টেনেই অমিতাভ বচ্চনকে এক হাত নিচ্ছেন নেটপাড়া।
অমিতাভ বচ্চনের এই পোস্ট ছড়িয়ে পড়ার পরেই অনেকেই অভিনেতাকে ফুটবলারদের জাতিগত পরিচয় এর পরিবর্তে জাতীয়তার ভিত্তিতে স্বীকৃতি দিতে অনুরোধ করেছেন। অনেকে এই পোস্টকে অসংবেদনশীল এবং অপ্রয়োজনে বলেও ব্যাখ্যা করেছেন।
ফ্রান্সের দলে যেমন কিলিয়ান এমবাপে, উসমান ডেম্বেলে, মাইকেল ওলিস যেমন কৃষ্ণাঙ্গ ফুটবলার রয়েছেন তেমন অন্যদিকে রয়েছেন লুকাস ডিনেরা, অদ্রিয়ান র ্যাবিওর মত শ্বেতাঙ্গ ফুটবলার। তবে তা নিয়ে মোটেই মাথাব্যথা নেই ফ্রান্সের টিমের। কিন্তু অমিতাভ বচ্চনের প্রশংসার ছলে এমন বর্ণবিদ্বেষী পোস্ট আঘাত করেছে ফুটবল প্রেমিকদের মনে।
Home/Entertainment/Amitabh Bachchan: বিশ্বকাপের আবহে অমিতাভের পোস্ট নিয়ে তৈরি বিতর্ক