কাছে গিয়েও করা গেল না স্পর্শ! জন্মদিনে তরুণী ভক্তের অনুরোধ ফেরালেন অমিতাভ
গতকাল অর্থাৎ ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৮৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রতিবছরের মতো এই বিশেষ দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানাতে জলসার সামনে বহু ভক্ত ভিড় করেন।
গতকাল অর্থাৎ ১১ অক্টোবর অমিতাভ বচ্চনের ৮৪ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। প্রতিবছরের মতো এই বিশেষ দিনে অভিনেতাকে শুভেচ্ছা জানাতে জলসার সামনে বহু ভক্ত ভিড় করেন। গতকাল প্রতিবছরের মতো নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা করতে বেরিয়ে আসেন অমিতাভ। ঠিক সেই সময় এক তরুণ ভক্ত অমিতাভের সঙ্গে হাত মেলানোর জন্য এগিয়ে যান।

অমিতাভ বচ্চনের ভক্তদের শুভেচ্ছা জানানোর একটি ভিডিও অনলাইনে প্রকাশ্যে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, একজন তরুণী দেহরক্ষীদের ঠেলে অমিতাভ বচ্চনের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছে। ওই তরুণী শুধুমাত্র একবার স্পর্শ করার জন্য ভীষণভাবে চেষ্টা করছে কিন্তু কাছে গিয়েও অমিতাভকে স্পর্শ করা হলো না তার।
আরও পড়ুন: ‘দেশু ৭’-র ট্রেলার লঞ্চে থাকতে পারেননি প্রসেনজিৎ, ‘দাদা’র জন্য বিশেষ ব্যবস্থা দেবের
ভিডিও দেখতে পাওয়া যাচ্ছে, অমিতাভ হাতজোড় করে সকলকে শুভেচ্ছা জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছেন। এই দিন উনি পরেছিলেন একটি লাল কুর্তা। কিন্তু ঠিক সেই সময় অমিতাভের খুব কাছে চলে যান এক তরুণী। বারবার চেষ্টা করেও অমিতাভের গায়ে স্পর্শ করতে পারেন না তিনি। অন্যদিকে হাতজোড় করে অমিতাভ তাকে ফিরিয়ে দেন। ভেতরে চলে যাওয়ার আগে তিনি উপস্থিত ভক্তদের দিকে হাত নাড়েন এবং প্রত্যেককে ভালবাসা জানানোর জন্য ধন্যবাদ জানান।
খুব স্বাভাবিকভাবেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে নেট পাড়ার বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায়। কেউ কেউ মেয়েটির সঙ্গে হাত না মেলানোর জন্য অমিতাভের সমালোচনা করলেও অনেকে মনে করেন এইভাবে নিরাপত্তা ভেঙে অভিনেতার এত কাছাকাছি চলে যাওয়া উচিত হয়নি ওই তরুণীর।
আরও পড়ুন: সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে ললিপপ ছুঁড়ল জীতু, দাদার দরবারে ধুন্ধুমার কাণ্ড
কমেন্ট বক্সে একজন লেখেন, ‘একবার মেয়েটির সঙ্গে হাত মেলাতে পারতেন। ও অনেক আশা করে এসেছিল’। অন্যজন আবার সলমন খানের সঙ্গে অমিতাভ বচ্চনের তুলনা করে লেখেন, ‘এখানেই সলমন খান এবং বচ্চনের মধ্যে পার্থক্য।’ কেউ আবার লিখেছেন, ‘এত লাফালাফি করার কি আছে? উনি তো একজন মানুষ। ভিনগ্রহের কোনো প্রাণী নন।’
অমিতাভ বচ্চনের আসন্ন কাজ সম্পর্কে
বিগ বি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েলে অশ্বত্থামার ভূমিকায় ফিরবেন। নাগ অশ্বিন পরিচালিত এই সিক্যুয়েলে প্রধান চরিত্রে আরও অভিনয় করছেন কমল হাসান এবং প্রভাস। প্রথম পর্বে দীপিকা পাডুকোন অভিনয় করেছিলেন, কিন্তু তিনি এই সিক্যুয়েলে ফিরছেন না।
E-Paper

