সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে ললিপপ ছুঁড়ল জীতু, দাদার দরবারে ধুন্ধুমার কাণ্ড

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও দাদার দরবার বসেছে বিগ বসের ঘরে। গতকাল দাদার দরবারে অতিথি হয়ে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়। আজ দাদার দরবারে আসবেন এম্পারার ভার্সেস শরৎচন্দ্র টিম। খুব স্বাভাবিকভাবেই আজও হাসি ঠাট্টা আড্ডায় মেতে উঠবে বিগ বসের ঘর।

Published on: Oct 11, 2026, 19:00:27 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও দাদার দরবার বসেছে বিগ বসের ঘরে। গতকাল দাদার দরবারে অতিথি হয়ে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং কৌশানি মুখোপাধ্যায়। আজ দাদার দরবারে আসবেন ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ টিম। খুব স্বাভাবিকভাবেই আজও হাসি ঠাট্টা আড্ডায় মেতে উঠবে বিগ বসের ঘর।

সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে থুতু দিল জীতু
সৌরভের উপস্থিতিতেই ঝিলমের মুখে থুতু দিল জীতু

কিন্তু এই আনন্দের মাঝেই হঠাৎ করে দুই প্রতিযোগীদের মাঝে লেগে যাবে তর্ক বিতর্ক। সেই দুই প্রতিযোগী হলেন জীতু কমল এবং ঝিলম। যে বন্ধুকে কিছুদিন আগেই বাদ হয়ে যাওয়া থেকে বাঁচিয়েছিলেন জীতু, সেই ঝিলমের সঙ্গে হঠাৎ কোন বিষয় নিয়ে বিবাদে জড়িয়ে পড়লেন অভিনেতা?

আরও পড়ুন: মা মনসা রূপে ধরা দিতে চলেছেন দিতিপ্রিয়া, কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে?

বিগ বস বাংলার নতুন যে প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দাদার দরবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপস্থিতিতে বিভিন্ন পারফরম্যান্স করছেন বিগ বসের সদস্যরা। তেমন একটি পারফরম্যান্স করতে দেখা যায় নন্দিনী, ঝিলম এবং জীতুকে।

জীতু এবং নন্দিনী প্রেমিক-প্রেমিকার ভূমিকায় অভিনয় করছিলেন এবং ঝিলম অভিনয় করেছিলেন পাড়ার এক কাকুর চরিত্রে। খুব ভালোভাবেই এগোচ্ছিল ব্যাপারটা কিন্তু হঠাৎ করেই পারফরম্যান্সের মাঝে ঝিলমের মুখে ললিপপ ছুঁড়ে দেয় জীতু। ব্যাপারটা একেবারেই মেনে নিতে পারেনি ঝিলম, দাদার বারণ সত্ত্বেও সে মাঝপথে পারফরম্যান্স থামিয়ে দেয়।

গোটা বিষয়টি সম্পর্কে ঝিলমের মতামত জিজ্ঞাসা করলে সে বলে, জীতু না বলে তার মুখে ললিপপ ছুঁড়েছে। এটা যদি আগে থেকে জানা থাকত তাহলে সে বারণ করত না। কিন্তু সে আগে থেকে কিছুই জানতো না। ফলে এতে তার মানহানি হয়েছে বলেই মনে করেছে সে। অন্যদিকে এই কথা শুনে রেগে যায় জীতু।

জীতুর মতে, পারফরম্যান্স করতে গেলে অনেক কিছু হয় কিন্তু পছন্দ না হলেও এইভাবে মাঝপথে পারফরম্যান্স বন্ধ করে দেওয়া যায় না। যদি ঝিলমের অসুবিধা থাকতো তাহলে পরে সে বলতো, কিন্তু এইভাবে মাঝপথে পারফরম্যান্স বন্ধ করে দেওয়ার কোনও মানেই হয় না। গোটা ব্যাপারটি নিয়ে দুজনের মধ্যে যে ভালই বেঁধেছে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: গলায় জুঁই ফুলের মালা, কপালে লেপ্টে যাওয়া সিঁদুরের টিপ, শ্রীময়ীর মহালয়ার সাজ দেখে চোখ কপালে নেটিজেনদের

খুব স্বাভাবিকভাবেই এই প্রসঙ্গে আবার উঠে আসে দিপ্যেন্দুর কথা। ঝিলমের কথা ভেবে যাকে মাঝপথে বাদ দিয়ে দিল জীতু, সেই ঝিলমের সঙ্গে এই বিবাদ যে খুব একটা সুখকর নয় তা বলাই বাহুল্য। যদিও আজ অর্থাৎ রবিবার দাদার দরবার থেকে ঝিলম শেষমেষ বেরিয়ে যাবে কিনা সেটা জানা যাবে আজকের এপিসোডে।