...
...
Next Story

দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ, সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন তিনি?

খুব সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শোয়ের শুটিং বন্ধ রাখা হয়েছে অমিতাভ বচ্চনের অসুস্থতার জন্য। আপাতত এক সপ্তাহ কোন শুটিং হবে না। খুব স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়ার পর ৮৪ বছর বয়সী অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে।

Published on: Nov 8, 2026, 19:56:26 IST
Advertisement

খুব সম্প্রতি ‘কৌন বানেগা ক্রোড়পতি’ শোয়ের শুটিং বন্ধ রাখা হয়েছে অমিতাভ বচ্চনের অসুস্থতার জন্য। আপাতত এক সপ্তাহ কোনও শুটিং হবে না। খুব স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়ার পর ৮৪ বছর বয়সী অমিতাভ বচ্চনের শারীরিক অসুস্থতা নিয়ে চিন্তায় রয়েছেন সকলে। এর মধ্যেই আবার দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন।

দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ
দীপাবলিতে সকলের থেকে ক্ষমা চাইলেন অমিতাভ

কী লিখলেন অমিতাভ?

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে নিজের পোস্টটি শুরু করে অমিতাভ লিখেছেন, ‘আমি এত এত শুভাকাঙ্ক্ষীর কাছ থেকে শুভেচ্ছা ও উপহার পাচ্ছি যে, সেগুলি রাখার জায়গা এখন আমার ফুরিয়ে আসছে। এই উপহারগুলি ঠিকমতো সংরক্ষণ না করাটা হবে সেগুলির প্রতি অসম্মান প্রদর্শন। তাই, আপনারা যারা আপনাদের ভালোবাসার নিদর্শন হিসেবে উপহার পাঠিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে চাই। আমি চিঠির মাধ্যমে আপনাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দেওয়ারও চেষ্টা করছি। আমি সত্যিই এই উত্তরগুলো নিজে লিখতে চেয়েছিলাম। কিন্তু লেখার সময় হাতে কিছুটা অস্বস্তি হওয়ায় দেরি হয়েছে। আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী (হাতজোড় ইমোজি)’

আরও পড়ুন: ছয় বন্ধুর বন্ধুত্বের গল্প নিয়ে আসছে ‘আদরের নৌকা’, কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক

বন্ধ ‘কৌন বানেগা ক্রোড়পতি’

সূত্রের খবর অনুযায়ী, অমিতাভ বেশ কিছুদিন ধরেই বেশ অসুস্থ। যদিও এর আগে হাঁটুর চোট নিয়েও তিনি অনুষ্ঠান চালিয়ে গিয়েছেন কিন্তু এখন তিনি বেশ ভালোই অসুস্থ। ঠিক এই কারণেই আপাতত নতুন পর্বের শুটিং বন্ধ রেখেছেন নির্মাতারা। এই মুহূর্তে পুরনো পর্বই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হচ্ছে চ্যানেলে।

আরও পড়ুন: বন্ধ শুটিং, দেখানো হলো ‘কেবিসি’ র পুরনো পর্ব, কেমন আছেন অমিতাভ বচ্চন?

কিছুদিন আগেই ‘রামায়ণ’ ছবির প্রচারের জন্য খুব কৌন বানেগা ক্রোড়পতি শোয়ে উপস্থিত হয়েছিলেন রবি দুবে, রণবীর কাপুর এবং সাই পল্লবী। রামায়ণ ছবির মুক্তির সময় এই বিশেষ পর্ব সম্প্রচার হওয়ার কথা ছিল কিন্তু অভিনেতার অসুস্থতার কথা মাথায় রেখে সেই পরিকল্পনায় পরিবর্তন আনা হয়, দীপাবলি উপলক্ষে এই বিশেষ পর্বটি সম্প্রচার করা হয়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks