অমিতাভ বচ্চন সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। তিনি ব্যক্তিগত এবং পেশাগত জীবন সম্পর্কিত তাঁর অনুভূতিগুলিহামেশাই ভাগ করে নেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে। এবার বিগ বি তাঁর সাম্প্রতিক পোস্টে জানিয়েছেন যে, রাতে ঘুমোতে তাঁর অনেক সমস্যা হচ্ছে এবং তিনি এর কারণও শেয়ার করেন। মঙ্গলবার ভোর ৪টে ১৪ মিনিটে অমিতাভ ব্লগে তাঁর অনুভূতি শেয়ার করেছিলেন এবং বলেছিলেন যে কাজের চাপে তিনি রাতে ঘুমাতে পারছেন না। নিজের কাজ প্রসঙ্গে বিগ বি বলেন, অনেক সময় অতিরিক্ত কাজের কারণে তাঁর ঘুমাতে কষ্ট হয়।

বিগ বি ঘুমাতে না পারা নিয়ে লিখেছেন, ‘ভোর হতে চলে, ঘুমের কোনো লক্ষণই নেই। কারণ? এতটু বেশিই কাজের চাপ। চিকিৎসক বলছেন, এটা ভুল... অন্তত ৭ ঘণ্টা ঘুমের দরকার। ঘুমের সময়ই শরীর বেড়ে ওঠে, নিজেকে ডেভেলপ করে এবং রিপেয়ার করে।’
অমিতাভের এই কথা থেকেই স্পষ্ট যে, কাজের ব্যস্ততা এবং অনিয়মিত রুটিন তাঁর ঘুমের উপর প্রভাব ফেলছে। তবে এই পরিস্থিতিতেও নিজের মনকে শান্ত রাখার বিশেষ উপায় খুঁজে নিয়েছেন অভিনেতা। মন ও শরীরকে শান্ত করতে বেছে নিয়েছেন সংগীত।
বিগ বি বলেন, অস্থির ও নির্ঘুম রাতগুলোতে সংগীতই তাঁকে মানসিকাবে শান্তি দেয়। ‘এটি আমার আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করে। এর সঙ্গে একটি অদৃশ্য সুতো জড়িয়ে রয়েছে। ৭টি সুর, যা পৃথিবীর প্রতিটি কোণে সংগীতকে প্রভাবিত করেছে—তাকে সম্মান করুন, তাহলেই সেটি আপনাকে সম্মান করবে।’, বলেন অমিতাভ বচ্চন।
অমিতাভ বচ্চনের কাজ নিয়ে কথা বললে, তাঁকে শীঘ্রই দেখা যাবে সায়েন্স ফিকশন ছবি কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েলে। এই ছবিতে তিনি ফের তাঁর অশ্বত্থামা চরিত্রেই ফিরবেন। সম্প্রতি ছবির সেট থেকে কমল হাসানের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছিলেন বিগ বি এবং আবার একসঙ্গে কাজ করার উচ্ছ্বাসও প্রকাশ করেন।
{{/usCountry}}অমিতাভ বচ্চনের কাজ নিয়ে কথা বললে, তাঁকে শীঘ্রই দেখা যাবে সায়েন্স ফিকশন ছবি কল্কি ২৮৯৮ এডি-র সিক্যুয়েলে। এই ছবিতে তিনি ফের তাঁর অশ্বত্থামা চরিত্রেই ফিরবেন। সম্প্রতি ছবির সেট থেকে কমল হাসানের সঙ্গে কিছু ছবি শেয়ার করেছিলেন বিগ বি এবং আবার একসঙ্গে কাজ করার উচ্ছ্বাসও প্রকাশ করেন।
{{/usCountry}}ছবিটি পরিচালনা করছেন নাগ অশ্বিন। এতে মুখ্য ভূমিকায় রয়েছেন প্রভাষ। প্রথম পর্বে যেখানে দীপিকা পাড়ুকোনকে দেখা গিয়েছিল, সেখানে দ্বিতীয় পর্বে দীপিকা থাকছেন না।
এছাড়াও, একটি কোর্টরুম ড্রামা ছবিতেও দেখা যাবে অমিতাভকে, যার নাম সেকশন ৮৪। এই ছবিতে বিগ বি-র সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, নিমরত কৌর এবং ডায়না পেন্টি। যদিও এখনও পর্যন্ত ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। অনেক আগেই ছবির শুটিং শেষ হয়েছে, তাই অনুরাগীরাও বড় পর্দায় বিগ বি-কে দেখতে মুখিয়ে রয়েছেন।
বিগ বি-কে সর্বশেষ দেখা গিয়েছিল ভেট্টিয়ান-এ। এই ছবিতে তাঁর সঙ্গে মুখ্য ভূমিকায় ছিলেন রজনীকান্ত। তাঁদের জুটিকে একসঙ্গে দেখে দর্শকদের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস তৈরি হয়েছিল।