...
...
Next Story

মাত্র তিন মাসেই বড় পরিবর্তন, ‘বাবলি সুন্দরী’ ছাড়লেন এই অভিনেত্রী

‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকটি শুরু হয়েছে গত মে মাসে। মাত্র তিন মাসের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে স্নেহা গুড়িয়া অভিনয় করলেও সিরিয়ালের প্রথম প্রমতেই দেখতে পাওয়া গিয়েছিল হানি বাফনা অর্থাৎ বিনায়কের প্রথম স্ত্রীকে।

Published on: Aug 6, 2026, 15:33:38 IST
Advertisement

‘বাবলি সুন্দরী’ ধারাবাহিকটি শুরু হয়েছে গত মে মাসে। মাত্র তিন মাসের মধ্যেই এই ধারাবাহিকটি দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। ধারাবাহিকে স্নেহা গুড়িয়া অভিনয় করলেও সিরিয়ালের প্রথম প্রমতেই দেখতে পাওয়া গিয়েছিল হানি বাফনা অর্থাৎ বিনায়কের প্রথম স্ত্রীকে। হানির প্রথম স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল অমৃতা দেবনাথকে।

‘বাবলি সুন্দরী’ ছাড়লেন এই অভিনেত্রী
‘বাবলি সুন্দরী’ ছাড়লেন এই অভিনেত্রী

যদিও সিরিয়ালে বেশি স্ক্রিম টাইম ছিল না অমৃতার। বিনায়কের প্রয়াত প্রথম স্ত্রীর ভূমিকায় ঠিক যতটুকু অভিনয়ের দরকার ঠিক ততটুকুই করেছিলেন তিনি। কিন্তু এবার বিদায় নেওয়ার পালা। খুব সম্প্রতি ধারাবাহিকের নতুন প্রমোয় দেখতে পাওয়া গিয়েছে, বিনায়ক বাবলিকে শাস্ত্র মতে বিয়ে করতে চলেছে।

ধারাবাহিকের বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অমৃতা লেখেন, ‘মধুরাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এটা আমার এই সিরিয়ালের শেষ সিন। প্রত্যেক শিল্পীর কাছে তাঁর অভিনীত প্রতিটি চরিত্র হৃদয় একটি বিশেষ স্থান করে নেয়। প্রতিটি চরিত্রের শেষ দৃশ্য সবসময় একটি আবেগঘন মুহূর্তে হয়। তাই মধুরা এবং বাবলি সুন্দরীকে বিদায় জানানোর সময় হয়ে এল। এই যাত্রা চিরকালই মনে রাখব।’

তবে ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় নিলেও অমৃতা এন্ট্রি নিয়েছেন ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে। তাই বলাই যেতে পারে একটি ধারাবাহিকের যাত্রা শেষ হলে অন্য যাত্রার ইতিমধ্যেই হয়ে গিয়েছে শুরু।

বাবলি সুন্দরী প্রসঙ্গে

বিনায়ক চরিত্রে অভিনয় করছেন হানি বাফনা। হানির মেয়ের চরিত্রে অভিনয় করছেন বিয়াস। ছোট মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে শ্রীনিকা ঘোষালকে। এই ধারাবাহিকের হাত ধরে বহুদিন বাদে ছোট পর্দায় দেখতে পাওয়া গেল পুষ্পিতা মুখোপাধ্যায়কে। বাবলি সুন্দরী অর্থাৎ নাম ভূমিকায় অভিনয় করছেন স্নেহা গুড়িয়া।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks