Subhashree Ganguly: জগদ্ধাত্রীর মুখটা শুভশ্রীর মতো! কলকাতার কোন রাজবাড়ির ঠাকুরের সঙ্গে নেটপাড়া মিল পেল রাজ-পত্নীর
এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দাবি কলকাতারই এক রাজবাড়ির জগদ্ধাত্রী ঠাকুরের মুখের আদল অনেকটাই নাকি অভিনেত্রীশুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো। শুধু তাই নয়, নেটপাড়ার অনেকেই সহমত হয়েছেন তাঁর সঙ্গে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। যেখানে জগদ্ধাত্রী ঠাকুরকে দেখে এক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের দাবি মায়ের মুখের আদল অনেকটাই নাকি অভিনেত্রীশুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো। শুধু তাই নয়, নেটপাড়ার অনেকেই সহমত হয়েছেন তাঁর সঙ্গে।
জগদ্ধাত্রী ঠাকুরের মুখের সঙ্গে শুভশ্রীর মিল খুঁজে পেল নেটপাড়া।
সায়ন নামে সেই ইনফ্লুয়েন্সারকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি জানি না কেন, আমার এই ঠাকুরের মুখটা পুরো শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো লাগছে। প্লিজ কেউ খারাপ ভেব না। এটা হল বাগবাজার সার্বজনীনের ঠাকুর।’
ভিডিয়োয় দেখা গেল ডাকের সাজে জগদ্ধত্রী। ঠিক শুভশ্রীর মতো কি না, তা বলা মুশকিল। কিন্তু নিঃসন্দেহে মায়ের মুখটা খুবই মিষ্টি! কমেন্টে একজন লেখেন, ‘এটা সত্যি! আমিও খেয়াল করেছি’। আরেকজন লেখেন, ‘শুভশ্রীদি তো একদিকে যেমন নিজের সংসারের জগৎ সামলাচ্ছে, অন্য দিকে নিজের কেরিয়ারের জগৎটাও সমানভাবে সামলাচ্ছে, তাঁকে তো মা জগদ্ধাত্রী বলাই যায়’।
কেউ কেউ আবার হালকা চালে মস্করাও করলেন। একজন লেখেন, ‘মৃৎশিল্পী শুভশ্রীর ফ্যান, ক্যাচ মি ইফ ইউ ক্যান’। অন্য একটি কমেন্টে লেখা, ‘সিংহটা কি রাজ চক্রবর্তী?’ আরেকটি মন্তব্য, ‘তাহলে অসুরটা কে? দেব দা?’
অনেকে আবার এই পোস্টের সমালোচনাও করেছেন। একজন লেখেন, ‘যত সব ন্য়াকামো। কোথায় শুভশ্রী, আর কোথায় আমাদের বাগবাজারের মিষ্টি মা’!
কোনো গডফাদার ছাড়াই টলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বর্ধমানের মেয়ে তিনি, সেখানেই স্কুল, বেড়ে ওঠা। কমার্শিয়াল ছবি দিয়ে জার্নি শুরু হলেও, এখন সব ধারার ছবিতে সমানভাবে সাবলীল তিনি। পরিণীতা, ইন্দুবালা ভাতের হোটেল-এর মতো কাজ দিয়ে নিজেকে ভেঙেগড়ে নিয়েছেন। সামনেও দু দুটি ছবি। একটি হল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ওয়েটিং রুম। সঙ্গে রয়েছে ‘অনুসন্ধান’। আর দুটো নিয়েই দর্শকদের প্রতীক্ষা তুঙ্গে।
২০১৮ সালে পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সংসার বাঁধেন শুভশ্রী। আর ২০২০ সালে তৃতীয় বিবাবার্ষিকীতে দেন মা হতে চলার খবর। প্রথম সন্তান ইউভান কোল আলো করে আসে সেই বছরেরই সেপ্টেম্বর মাসে। আর তার ঠিক ৩ বছর পর, ২০২৩ সালে জন্ম ইয়ালিনির।
Home/Entertainment/Subhashree Ganguly: জগদ্ধাত্রীর মুখটা শুভশ্রীর মতো! কলকাতার কোন রাজবাড়ির ঠাকুরের সঙ্গে নেটপাড়া মিল পেল রাজ-পত্নীর