বহুদিন ধরে নতুন কোনো প্রোজেক্টে দেখা যায়নি টলিউডের খ্যাতনামা মুখ অনামিকা চক্রবর্তীকে। মাঝে ‘মঠিঝোরা’ ধারাবাহিকে একটি ছোট্ট চরিত্রে কাজ করেন। তবে তাতেও ক্রমাগত চর্চায় অনামিকা। বিশেষ করে ট্রোলের কারণে। এমনকী মাঝে অভিনেত্রীর বিয়ে ভাঙার গুঞ্জনও রটে অনলাইনে। শোনা যায়, বর উদর প্রতাপ সিং-এর সঙ্গে নাকি একেবারেই বনিবনা হচ্ছে না তাঁর। আর এসবের মাঝেই নতুন শুরুর ঘোষণা করলেন অনামিকা।

অনামিকা সোশ্যাল মিডিয়ায় বুধবার একটি ভিডিয়ো শেয়ার করলেন। যেখানে দেখা যাচ্ছে তিনি ভর্তি হয়েছেন সালসা ক্লাসে। আর সঙ্গে ক্যাপশনে লেখা, ‘বারো বছর আগে নাচ ছেড়ে দিতে হয়েছিল। তারও একটা ইতিহাস আছে।’
সালসা-র ক্লাসে ভর্তি হওয়া প্রসঙ্গে অনামিকা লিখেছেন, ‘এটা এমন একটা ডান্স ফর্ম, যেটার নাম এতদিন শুধু শুনেছি, কিন্তু কোনোদিন শেখার সাহস হয়নি। হয়তো এই সাহসটুকু ফিরে পেতেই ১২ বছর লেগে গেল। নিজেকে আবার বিশ্বাস করতে, মনের জোরটা আবার খুঁজে পেতে। তাই আজ আবার শুরু করলাম। নতুন করে, একদম শুরু থেকে। এবার আর থামব না। সময় লাগুক, ভুল হোক, আবার শিখব। কারণ কোথাও পৌঁছানোর তাড়া নেই, এখন শুধু নিজের কাছে ফিরে আসার ইচ্ছে আছে। আবার শুরু থেকে শুরু করলাম… সময় লাগবে? লাগুক। আমার হাতে এখনও অনেকটা সময় আছে।’
প্রসঙ্গত, অনামিকা বছরখানেক আগেই অভিযোগ করেছিলেন যে ওজন বেড়ে যাওয়ার কারণে তাঁকে নতুন কোনো কাজ দেওয়া হচ্ছে না। সোশ্যাল মিডিয়াতেও অভিনেত্রী জানিয়েছেন যে তিনি হরমোনাল ইমব্যালেন্সের সমস্যায় ভুগছেন।
তিন বছর প্রেম করার পর ২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ে করেন অনামিকা ও উদয়। একেবারে ছিমছাম ভাবে, কাছের বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল সেই আয়জন। মাঝে হঠাৎই অনামিকা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে স্বামী উদয়ের সঙ্গে থাকা বিয়ের ও অন্যান্য বেশ কিছু ছবি হঠাৎ ডিলিট করে দেন। এর পরেই নেটপাড়ায় তাঁদের বিবাহবিচ্ছেদের জোরালো গুঞ্জন শুরু হয়। এমনকী, অনামিকার কিছু স্টোরি নিয়েও শুরু হয় জল্পনা। যদিও এরপর নিন্দুকের মুখে ছাই দিয়ে বড়দিন ও ভ্যালেন্টাইন্স ডে কাটান তাঁরা একসঙ্গে। এমনকী, নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও ঘুরতে গিয়েছিলেন মন্দারমণি। কাজের সূত্রে, আপাতত উদয়কে দেখা যাচ্ছে জি বাংলা-র হাই টিআরপি সিরিয়াল পরিণীতা-য়। যেখানে নায়ক রায়ানের চরিত্রে কাজ করছেন তিনি।
{{/usCountry}}তিন বছর প্রেম করার পর ২০২৩ সালের ২৮ জুন আইনি বিয়ে করেন অনামিকা ও উদয়। একেবারে ছিমছাম ভাবে, কাছের বন্ধুদের উপস্থিতিতে হয়েছিল সেই আয়জন। মাঝে হঠাৎই অনামিকা তাঁর সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে স্বামী উদয়ের সঙ্গে থাকা বিয়ের ও অন্যান্য বেশ কিছু ছবি হঠাৎ ডিলিট করে দেন। এর পরেই নেটপাড়ায় তাঁদের বিবাহবিচ্ছেদের জোরালো গুঞ্জন শুরু হয়। এমনকী, অনামিকার কিছু স্টোরি নিয়েও শুরু হয় জল্পনা। যদিও এরপর নিন্দুকের মুখে ছাই দিয়ে বড়দিন ও ভ্যালেন্টাইন্স ডে কাটান তাঁরা একসঙ্গে। এমনকী, নিজেদের দ্বিতীয় বিবাহবার্ষিকীতেও ঘুরতে গিয়েছিলেন মন্দারমণি। কাজের সূত্রে, আপাতত উদয়কে দেখা যাচ্ছে জি বাংলা-র হাই টিআরপি সিরিয়াল পরিণীতা-য়। যেখানে নায়ক রায়ানের চরিত্রে কাজ করছেন তিনি।
{{/usCountry}}