Anamika Chakraborty: 'কর্ম ছাড়া আর কিছুতেই বিশ্বাস হয় না...', কোন কর্মফলে বিশ্বাসী অনামিকা?

Anamika Chakraborty: গত ৩০ জুন বিবাহ বার্ষিকী উদযাপন করতে উদয়ের সঙ্গে মন্দারমনি বেড়াতে গিয়েছিলেন অনামিকা চক্রবর্তী। কিন্তু এই ট্রিপের ছবি এবং ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই বারবার কটাক্ষের সম্মুখীন হন তিনি। 

Published on: Jul 5, 2026, 18:44:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Anamika Chakraborty: গত ৩০ জুন বিবাহ বার্ষিকী উদযাপন করতে উদয়ের সঙ্গে মন্দারমনি বেড়াতে গিয়েছিলেন অনামিকা চক্রবর্তী। কিন্তু এই ট্রিপের ছবি এবং ভিডিও শেয়ার করার সঙ্গে সঙ্গেই বারবার কটাক্ষের সম্মুখীন হন তিনি। কেউ কেউ উদয়কে নিয়ে মজা করার জন্য অনামিকাকে ট্রোল করেন কেউ আবার ছোট পোশাক করার জন্য। যদিও এই সমস্ত কথার যোগ্য জবাব দিতে পিছু পা হন না অনামিকা।

কোন কর্মফলে বিশ্বাসী অনামিকা?
কোন কর্মফলে বিশ্বাসী অনামিকা?

তবে এবার তিনি এমন কিছু লিখলেন যা তাঁর মনের সমস্ত কষ্টকে প্রতিফলিত করল। মন্দারমনি ট্রিপের দুটি ছবি পোস্ট করে অনামিকা লেখেন, ‘কর্ম শব্দ ছাড়া আর কিছুতেই বিশ্বাস হয় না। কিছু বছর আগে, কিছু চোখের জল আর অসংখ্য প্রশ্ন নিয়ে বেঁচে থাকা এই মেয়েটা অনেকটা পথ পেরিয়ে গিয়েছে। আজ কিছু মানুষকে দেখে, কিছু কথা শুনে কোথাও না কোথাও একটা শব্দ বেরিয়ে আসছে সেটা হল কর্ম।’

আরও পড়ুন: শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

অনামিকা এখন মেনে নিয়েছেন যে সঠিক সময় এলে প্রত্যেকটা মানুষ নিজের গন্তব্য ঠিক পৌঁছে যাবে। মনে গভীর ক্ষত থাকলেও এখন তিনি হাসিমুখে বেঁচে থাকতে শিখে গিয়েছেন। জীবনের প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন ধীরে ধীরে নিজেই খুঁজে পেয়েছেন তিনি। একান্ত নিঃসঙ্গতায় তিনি দেখতে পেয়েছেন জীবনের প্রকৃত রূপ।

তিনি বিশ্বাস করেন, কর্ম এমন এক শক্তি যা নিখুঁত মুখোশটাকেও ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে। তাই এখন তিনি অনেক ভাল আছেন। অনেকটাই ভালো। প্রসঙ্গত, উদয় এখন অভিনয় করছেন ‘পরিণীতা’ ধারাবাহিকে। অনামিকা সর্বশেষ অভিনয় করেছিলেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে, যদিও ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।

আরও পড়ুন: 'পরিচালক মানেই শেষ কথা...', কাঞ্চনের জীবনে হরনাথ-স্বপনদের গুরুত্ব ছিল কতখানি?

দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার কারণে বারবার বিভিন্নভাবে কটাক্ষ শিকার হতে হয়েছে অনামিকাকে। এছাড়াও শারীরিক গঠন নিয়েও নেটপাড়ার বাসিন্দাদের থেকে হতে হয়েছে ট্রোলড। কিন্তু সেই সবকিছুকে সরিয়ে এখন নিজের মতো করে বাঁচার চেষ্টা করছেন অনামিকা।