শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

জুলাই মাস শুরু হতেই জীতু ঘোষণা করেন, তিনি স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চলেছেন। এই সংস্থার অধীনে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সাহায্য করবেন অভিনেতা। জীতুর এই পরিকল্পনার কথা জানাজানি হতেই অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরালেন স্বয়ং জিৎ।

Published on: Jul 4, 2026, 22:26:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জুলাই মাস শুরু হতেই জীতু ঘোষণা করেন, তিনি স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চলেছেন। এই সংস্থার অধীনে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের সাহায্য করবেন অভিনেতা। মহামারীর সময় থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন, অবশেষে সেটাই বাস্তবায়িত হতে চলেছে। জীতুর এই পরিকল্পনার কথা জানাজানি হতেই অভিনেতাকে শুভেচ্ছা বার্তায় ভরালেন স্বয়ং জিৎ।

শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ
শুরু জীতুর নতুন পথচলা, চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন জিৎ

সোশ্যাল মিডিয়ায় জিতু একটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে জিৎ তাঁকে উদ্দেশ্য করে চিঠি লিখেছেন যেখানে তিনি লেখেন, ‘তোমার সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল ইস্মার্ট জোড়ি অনুষ্ঠানে। তখন থেকেই একজন শিল্পী ছাড়াও একজন মানুষ হিসাবে তোমাকে যতটুকু জানার সুযোগ হয়েছে, ততটুকুই ভালো লেগেছে। তোমার একটা বিষয় ভীষণ পছন্দ করি, তুমি খুব স্পষ্টবাদী। নিজের কথা খুব পরিষ্কার ভাবে বল, নিজের মতামত নির্দ্বিধায় প্রকাশ করো। এই সততাই তোমাকে অন্যদের থেকে আলাদা করে।’

আরও পড়ুন: মমতার কালীঘাটের বাড়িতে এলেন জয়া বচ্চন, কী কথা হল দুজনের?

জীতু কমল এন্ড দ্যা ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট- এর জন্য শুভেচ্ছা বার্তা জানিয়ে তিনি লেখেন, ‘এই প্রতিষ্ঠানের মাধ্যমে সমাজের প্রতি, মানুষের প্রতি এবং আমাদের চারিপাশের ইকো সিস্টেমের প্রতি নিজের দায়বদ্ধতা থেকে যে কাজগুলো তুমি করছো তা সত্যি প্রশংসনীয়। অনেকেই তো নিজের জন্য বাঁচে। কিন্তু কিছু মানুষ আছে যারা অন্যের জন্য বাঁচে। সমাজের জন্য কাজ করে, মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আর সেই কাজের যে আনন্দ, যে তৃপ্তি তার একমাত্র সেই মানুষই অনুভব করতে পারে।’

সবশেষে জিৎ লেখেন, ‘এমন মানুষ আমাকে ভীষণ প্রেরণা দেয়। আমি সবসময় তাঁদের উৎসাহ দিতে চাই, পাশে দাঁড়াতে চাই। তোমার জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বিশ্বাস আগামী দিনে তোমার এই উদ্যোগ সমাজকে একটি পরিবর্তন এনে দিতে পারবে।’

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেতা। সংস্থার নাম ‘জীতু কমল এন্ড দ্য ইউনিভার্সাল ট্রাস্ট’। টলিপাড়ার কলাকুশলীদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত খোলা এই সংস্থা। আনুষ্ঠানিকভাবে এই সংস্থার কাজ শুরু হবে আগামী ১১ জুলাই থেকে।

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বন্ধ টিআরপি, কতটা প্রভাবিত হবে টেলি ইন্ডাস্ট্রি?

জীতুর কথায়, অনেকেই তাঁকে উপহার পাঠানোর পাশাপাশি টাকাও পাঠান। কাউকেই অসম্মান করতে চান না বলে এই টাকা তিনি ফেরত পাঠান না। কিন্তু একটা সময় অভিনেতার মনে হয়েছে, এই টাকাগুলো যদি ভালো কাজে ব্যবহার করা যেতে পারে তাহলে খুবই ভালো হয়। যাদের আক্ষরিক অর্থে এই টাকার প্রয়োজন, তাদের কাছে যদি টাকাগুলো পৌঁছে দেওয়া যায়, তাহলে এর থেকে আর ভালো কিছু হতে পারে না।