মমতার কালীঘাটের বাড়িতে এলেন জয়া বচ্চন, কী কথা হল দুজনের?
২০০৪ সাল থেকে সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য জয়া বচ্চন। অন্যদিকে বঙ্গ তনয়া হওয়ার কারণে মমতার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে জয়ার।
২০০৪ সাল থেকে সমাজবাদী পার্টির রাজ্যসভার সংসদ সদস্য জয়া বচ্চন। অন্যদিকে বঙ্গ তনয়া হওয়ার কারণে মমতার প্রতি একটা আলাদা ভালোবাসা কাজ করে জয়ার। ২০২৬ বিধানসভা ভোটের আগে দিল্লিতে দাঁড়িয়ে তিনি জোর গলায় বলেছিলেন, ‘২৬শে মমতা সরকারই সরকার গড়বে।’ যদিও এই ভবিষ্যৎবাণী মেলেনি, কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে এলেন জয়া বচ্চন।

আজ অর্থাৎ বৃহস্পতিবার ২ জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আসতে দেখা যায় জয়া বচ্চনকে। তৃণমূল সংসদ ডেরেক ও ব্রায়েনের সঙ্গে কালীঘাটে যান অমিতাভ পত্নী। সেখানে তাঁকে স্বাগত জানান মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: 'আমার একেবারেই পছন্দ নয়...', ভক্তদের ছবি তোলা কেন পছন্দ নয় সোহিনীর?
কী কথা হল দুজনের?
এই দিন সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ছড়িয়ে পড়ে সেখানে দেখতে পাওয়া যায়, একটি অফ হোয়াইট রঙের সালোয়ার কামিজ পরে গাড়ি থেকে নামছেন জয়া। দরজায় হাসিমুখে তাঁকে স্বাগত জানান অভিষেক। কালীঘাটের বাড়িতে এদিন উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা নেতৃবৃন্দ। তবে দুজনের মধ্যে ঠিক কি কথা হয়েছে তা জানা যায়নি এখনও। সাংবাদিকদের কাছে কোনও বিবৃতি দেন নি জয়া বচ্চন বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউই।
প্রসঙ্গত, ২০২৬ বিধানসভা ভোটের ফলাফলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এসেছিলেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। যদিও এর কিছুদিন পর সমাজবাদী পার্টির বর্ষার নেতা কিরণময় নন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে বলেছিলেন, ‘মানুষ মমতাকে চাননি তাই তিনি হেরেছেন।’
আরও পড়ুন: ‘দাদাগিরি’তে দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা সম্প্রচারের সময়
এসবের মধ্যে এবার মমতার বাড়িতে এলেন জয়া। জয়ার এই আগমনের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা নিয়ে জল্পনা কল্পনা তুঙ্গে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জয়া বছরের মধ্যে সম্পর্ক যে অনেক পুরনো, সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগেও একাধিকবার অমিতাভ বচ্চনের বাড়িতে গিয়েছেন মমতা। বর্ষিয়ান অভিনেতাকে ‘বাংলার জামাই’ হিসেবে বারবার পরিচয় করান তিনি। এমনকি তৃণমূলের হয়ে একাধিকবার নির্বাচনী প্রচারেও দেখা দিয়েছিল জয়াকে।
E-Paper

