‘দাদাগিরি’তে দেবের নতুন যাত্রাপথে সঙ্গী হলেন শুভশ্রী, ঘোষণা সম্প্রচারের সময়
নতুনভাবে নতুন রূপে ফিরছে দাদাগিরি। মাঝে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবার নতুন ভাবে সেজে উঠেছে দাদাগিরি। এতদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা দেখে অভ্যস্ত ছিলেন দর্শকরা, এবার প্রথমবার দেবের সঞ্চালনায় আসতে চলেছে দাদাগিরি সিজন ১১।
নতুনভাবে নতুন রূপে ফিরছে ‘দাদাগিরি’। মাঝে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর এবার নতুন ভাবে সেজে উঠেছে দাদাগিরি। এতদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা দেখে অভ্যস্ত ছিলেন দর্শকরা, এবার প্রথমবার দেবের সঞ্চালনায় আসতে চলেছে দাদাগিরি সিজন ১১।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দাদাগিরির প্রথম দিনের অতিথিদের তালিকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছাড়াও এই দিন উপস্থিত থাকবেন কবীর খান, বাণী রায় চৌধুরী, বিজ্ঞানী ডাক্তার পুণ্যব্রত চক্রবর্তী, পৃথ্বীরঞ্জন দাস, চন্দন পাল, অগ্নি মিত্র, সুনীল ছেত্রী, শান, বন্ধন ব্যাংক এর প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ এবং পদ্মশ্রী হর্ষবর্ধন নেওটিয়া। খুব স্বাভাবিকভাবেই নতুনভাবে সাজানো এই অনুষ্ঠানের ঝলক দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শক মহল।
আরও পড়ুন: 'তুমি আমার কাছে বায়ুমণ্ডলের মতো...', জন্মদিনে শ্রীময়ীকে বিশেষ উপদেশ কাঞ্চনের
তবে এখানেই শেষ নয়। ‘দাদাগিরি সিজন ১১’- তে দেবকে সঙ্গ দিতে আসছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দেবের প্রায় প্রত্যেক শুরুতেই সঙ্গী থাকেন শুভশ্রী। এবারেও তার অন্যথা হলো না। বন্ধুর জীবনের বড় দিনে বন্ধুকে সঙ্গ দেওয়ার জন্য দাদাগিরিতে এলেন শুভশ্রী।
ইতিমধ্যেই শুভশ্রীর আগমনের সেই ঝলক প্রকাশ্যে এনে জি বাংলার তরফ থেকে ঘোষণা করা হলো দাদাগিরির সময়সূচী। আগামী ৫ জুলাই থেকে রাত ৯ টায় সম্প্রচারিত হবে ‘দাদাগিরি সিজন ১১’। নাচে, গানে, আড্ডায় মেতে উঠবে সকলে।
তবে দাদাগিরির এই প্রথম দিনে দেবের সঙ্গে শুভশ্রীকে দেখে অনেকেই অবাক হয়েছেন। দেবের এই স্পেশাল দিনে কেন রুক্মিণী সঙ্গে নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অনেকে আবার কেউ মনে করেছেন যেহেতু আগামী দুর্গাপুজোয় আসছে দেব-শুভশ্রী জুটির আগামী ছবি, তাই দেবের অনুষ্ঠানে শুভশ্রীর আসা ভীষণ স্বাভাবিক।
প্রসঙ্গত, ‘দাদাগিরি' র জন্মলগ্ন থেকেই যে গানটি শুনতে পাওয়া যেত সেটি ছিল অরিজিৎ সিং-এর গলায় গাওয়া গান। কিন্তু এই বছর থেকে নতুন সিজনের নতুন টাইটেল ট্র্যাক শুনতে পাবেন দর্শকরা।
আরও পড়ুন: ‘দাদাগিরি’র প্রথম পর্বেই চমক! ‘নতুন দাদা’ দেবের প্রথম অতিথি হচ্ছেন এই তারকারা
এবার থেকে আর অরিজিৎ সিং-এর গলা শুনতে পাওয়া যাবে না ‘দাদাগিরি’-র টাইটেল ট্র্যাকে, বরং এবার থেকে শুনতে পাওয়া যাবে ঈশান মিত্রর গাওয়া গান। তবে অরিজিৎ সিং-এর গানকে টেক্কা দিয়ে নয় বরং একেবারে নতুন রূপে নতুন আঙ্গিকে নিজের গান সকলের সামনে তুলে ধরতে চাইছেন ঈশান। নিজের মতো করে চেষ্টা করেছেন তিনি, তাই এই গান দর্শকদের কাছে ভালো লাগবে বলেই আশাবাদী সঙ্গীতশিল্পী।
E-Paper

