...
...
Next Story

‘একত্রবাস’ বিতর্কে জর্জরিত মানসী! ‘পিছনে লোক লাগলে দেখ কেমন লাগে…’, ইন্ডাস্ট্রির সিনিয়রকে খোঁচা অনন্যার?

বর্তমানে হঠাৎই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা মানসী সেনগুপ্ত ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। রটে যে, দুই তারকা নাকি একত্রবাস করছেন। এই বিতর্কের মাঝেই অনন্যা গুহ-র একটি পোস্ট ভাইরাল।

Published on: Nov 18, 2026, 19:30:24 IST
Advertisement

হামেশাই সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে রটে নানান ধরনের গুঞ্জন। মাঝেসাঝে তা কখনো সীমা অতিক্রম করে যায়। বর্তমানে যেমন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছেন অভিনেতা মানসী সেনগুপ্ত ও বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। রটে যে, দুই তারকা নাকি একত্রবাস করছেন। শুধু তাই নয়, দুজনের ব্যক্তিগত খবর রটে যাওয়ায় মানসী ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিক ছাড়বেন, এমন খবরও সামনে আসে।

বিতর্কে জর্জরিত মানসী, তারই মঝে খোঁচা অনন্যার?
বিতর্কে জর্জরিত মানসী, তারই মঝে খোঁচা অনন্যার?

তারপরই প্রতিবাদে সরব হন মানসী ও বিশ্বরূপ দুজনেই। ট্রোলার, সংবাদমাধ্যমের একাংশ এবং সোশাল মিডিয়ায় ফোন হাতে ‘সাংবাদিক’ সেজে বসা মানুষদের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিতে দেখা যায় তাঁকে। এরই মাঝে অনন্যা গুহ-র একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও সেখানে মানসীর নাম উল্লেখ নেই, তবে নেটপাড়ার ধারণা যে অনন্যার নিশানায় রয়েছেন মানসীই।

অনন্যা গুহ ও সুকান্ত কুণ্ডুর বিয়েতে বাউন্সার নিয়োগ নিয়ে ট্রোল করেছিলেন মানসী তারই সিরিয়ালের এক সহ-অভিনেত্রীর সঙ্গে। অনন্যার পোস্টে যেন তারই উল্লেখ। সেখানে লেখা, ‘আরে, খুব পিছনে লেগেছিলি না? এবার কী হলো ভাই? নিজের পিছনে লোক লাগলে কেমন লাগে, সেটা তো এবার বুঝতেই পারছিস’।

‘আমার ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলে, কত ভিডিও বানিয়ে টাকা কামিয়েছিস। কিন্তু আমি সেটা করব না। কারণ আমার শিক্ষা, আমার রুচি আমাকে সেই জায়গায় নামতে শেখায়নি। তবে একটা কথা, ব্যাপারটা বেশ মজার হচ্ছে!’, আরও লেখেন অনন্যা।

তবে নেটপাড়ার বড় একটা অংশের বুঝতে সমস্যা হয়নি যে অনন্যার তীর মানসীরই দিকে। এক নেটিজেন তাঁর পোস্টে মন্তব্য করেছেন, ‘ওই যে কথায় আছে না সময় কিন্তু কথা বলে। ইউনিভার্সে যা দেবে তাই ফেরত আসবে।’ আরেকজন লেখেন, ‘হ্যাঁ, সেই কথাটা মনে আছে—'বিয়েতে কি বাউন্সার নিয়ে যাবি ভাই?' বলে খিল্লি করেছিল। এবার ঠিক হয়েছে। একেই বলে কর্মফল।’

আরেকজন লেখেন, ‘হ্যাঁ, ভিডিয়োটা দেখেও আমিও ঠিক এটাই ভাবছিলাম! ট্রোলারদের বিরুদ্ধে কথা বলছে, অথচ নিজেই অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে ট্রোল করে, বিশেষ করে তোমাদের দু’জনকে নিয়ে তো দুই বান্ধবী মিলে সবসময়ই করে। এবার কর্মফল এসে আঘাত করেছে।’

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks