করণ জোহরের শো মানেই গসিপ, খুনসুটি আর তারকাদের হাঁড়ির খবর ফাঁস। ‘কফি উইথ করণ’-এর নবম সিজ়নের আগামী পর্বেও যে সেই চেনা মেজাজ ষোলো আনা বজায় থাকছে, তার ইঙ্গিত মিলল সদ্য মুক্তি পাওয়া প্রোমোতেই। এ বার করণের চেনা কাউচে মুখোমুখি দুই ‘অনন্যা’—বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে এবং শিল্পপতি-গায়িকা অনন্যা বিড়লা। শনিবার করণ নিজের ইনস্টাগ্রামে সেই পর্বের ঝলক ভাগ করে নিতেই নেটপাড়ায় শুরু হয়েছে জোর চর্চা।

প্রোমোতে দুই অনন্যার রসায়ন বেশ নজরকাড়া। শুরুতেই অনন্যা পাণ্ডে মজার ছলে স্বীকার করেন, নিজের নামের আর কাউকে তাঁর বিশেষ পছন্দ নয়, তবে অনন্যা বিড়লা একমাত্র ব্যতিক্রম। আসল চমক অবশ্য অপেক্ষা করছিল শোয়ের চেনা ‘ফোন কল’ রাউন্ডে। নিয়ম অনুযায়ী, তারকা বন্ধুদের ফোন করে বলতে হবে, ‘হে করণ, ইটস মি!’। সেই মতো অনন্যা পাণ্ডে ফোন লাগান তাঁর চর্চিত প্রাক্তন আদিত্য রায় কপূরকে। কিন্তু বিধি বাম! ও পার থেকে ফোন ধরলেন আর এক প্রাক্তন কার্তিক আরিয়ান! মুহূর্তের মধ্যে হাসির রোল ওঠে সেটে। সুযোগ ছাড়েননি অনন্যা বিড়লাও। পাশ থেকে টিপ্পনী কেটে বলে ওঠেন, ‘‘ও তো দেখছি একে একে নিজের সব প্রাক্তনদেরই ফোন লাগাচ্ছে!’’ যা শুনে হাসি চাপতে পারেননি খোদ করণও।
আড্ডার পারদ আরও চড়ে শানায়া কপূরের বিশেষ উপস্থিতিতে। করণের দেওয়া এক মজার চ্যালেঞ্জে ‘বোর্ডরুম’ এবং ‘বেডরুম’—দুই জায়গাতেই সমানভাবে খাটে, এমন সংলাপ তৈরি করতে গিয়ে হিমশিম খান অতিথিরা। তবে হাসির ফোয়ারা ছোটে যখন শানায়া ও অনন্যা অকপটে রণবীর সিংহের প্রতি তাঁদের মুগ্ধতার কথা স্বীকার করেন। অন্যদিকে, বিড়লা পরিবারের সদস্য হয়েও নিজের সম্পর্কে এক অদ্ভুত তথ্য ফাঁস করেন অনন্যা বিড়লা। জানান, তিনি নাকি নিজের কাছে কখনও টাকাপয়সা রাখেন না!
{{/usCountry}}আড্ডার পারদ আরও চড়ে শানায়া কপূরের বিশেষ উপস্থিতিতে। করণের দেওয়া এক মজার চ্যালেঞ্জে ‘বোর্ডরুম’ এবং ‘বেডরুম’—দুই জায়গাতেই সমানভাবে খাটে, এমন সংলাপ তৈরি করতে গিয়ে হিমশিম খান অতিথিরা। তবে হাসির ফোয়ারা ছোটে যখন শানায়া ও অনন্যা অকপটে রণবীর সিংহের প্রতি তাঁদের মুগ্ধতার কথা স্বীকার করেন। অন্যদিকে, বিড়লা পরিবারের সদস্য হয়েও নিজের সম্পর্কে এক অদ্ভুত তথ্য ফাঁস করেন অনন্যা বিড়লা। জানান, তিনি নাকি নিজের কাছে কখনও টাকাপয়সা রাখেন না!
{{/usCountry}}বলিউডে অনন্যা পাণ্ডের প্রেমজীবন নিয়ে চর্চা নতুন নয়। কেরিয়ারের শুরুতে ঈশান খট্টরের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল ওপেন সিক্রেট। ২০২২ সালে এই কফি কাউচেই এসে ঈশান তাঁদের বিচ্ছেদের কথা মেনে নিয়েছিলেন। এর পর প্রায় দু’বছর আদিত্য রায় কপূরের সঙ্গে অনন্যার প্রেম নিয়ে সরগরম ছিল বি-টাউন। বিদেশে ছুটি কাটানোর ছবি ভাইরাল হলেও সম্পর্ক নিয়ে কখনওই মুখ খোলেননি দু’জনে। মাঝে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ ছবির সহ-অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছিল। তবে সাম্প্রতিক গুঞ্জন বলছে, প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে সম্পর্কে রয়েছেন অভিনেত্রী। ২০২৪ সালে অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে প্রথম একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদের। শোনা যায়, সেখানে নাকি ওয়াকারকে নিজের ‘পার্টনার’ হিসেবেই পরিচয় করিয়ে দিয়েছিলেন অনন্যা।
কাজের ফ্রন্টে, গত ৮ মে মুক্তি পেয়েছে করণ জোহরের প্রযোজনায় অনন্যা ও লক্ষ্য লালওয়ানি অভিনীত রোম্যান্টিক ড্রামা ‘চাঁদ মেরা দিল’। তবে বক্স অফিসে ছবিটি তেমন দাগ কাটতে পারেনি। আপাতত অভিনেত্রীর ঝুলিতে রয়েছে ওয়েব সিরিজ় ‘কল মি বে’-র দ্বিতীয় সিজ়ন।
তারকাদের এই জমাটি আড্ডা এবং অজানা সব স্বীকারোক্তির সাক্ষী থাকতে হলে অপেক্ষা করতে হবে বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত।