ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই চর্চায় থাকেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। বিশেষ করে তাঁর প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি ওয়াকার ব্ল্যাঙ্কোর সঙ্গে তাঁর বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়েছিল। যদিও এই বিষয়ে এতদিন সরাসরি কোনও মন্তব্য করেননি অভিনেত্রী। এবার করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ এসে নিজের সম্পর্ক এবং বর্তমান জীবনযাপন নিয়ে খোলামেলা কথা বললেন তিনি। জানালেন, আপাতত সিঙ্গল থাকাটা বেশ উপভোগ করছেন।

শোয়ে অনন্যার স্বভাব নিয়ে মজার মন্তব্য করেন সঞ্চালক করণ জোহর। তাঁর কথায়, অনন্যা এমন একজন মানুষ, যিনি শুক্রবার ব্রেকআপ করলে সেই মুহূর্তে ভেঙে পড়েন। কিন্তু সোমবার আসতে না আসতেই আবার সবকিছু সামলে স্বাভাবিক হয়ে যান। করণের এই পর্যবেক্ষণ শুনে হেসে ফেলেন অভিনেত্রী। তিনি স্বীকার করেন, জীবনে একাধিক সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে সম্পর্ক ভেঙে যাওয়া বা প্রেমে পড়ার মধ্যে ভুল কিছু দেখেন না।
করণের সঙ্গে কথোপকথনে অনন্যা আরও জানান, আপাতত নিজের সঙ্গেই সময় কাটাতে চান তিনি। অতীতে সম্পর্কের ক্ষেত্রে এবং অন্য মানুষকে খুশি রাখার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কিন্তু গত কিছুদিনে নিজের প্রতি মনোযোগ দেওয়ার সুযোগ পেয়েছেন। আর সেই অভিজ্ঞতাই এখন বেশ ভাল লাগছে তাঁর। অভিনেত্রীর কথায়, সিঙ্গল থাকাটা যে এতটা উপভোগ করতে পারবেন, তা আগে কখনও ভাবেননি।
তবে বিয়ে নিয়ে অনন্যার স্বপ্ন কিন্তু একেবারেই বদলায়নি। বরং বিয়ে করে একজন মানুষের সঙ্গে সারাজীবন কাটানোর ভাবনাকে ভীষণ সুন্দর বলে মনে করেন তিনি। অভিনেত্রীর কথায়, ‘‘আমার মনে হয়, আমি বিয়ের জন্যই জন্মেছি। বিয়ে করার ভাবনাটাই আমার কাছে খুব সুন্দর। একজন মানুষের সঙ্গে গোটা জীবন কাটাব, এই চিন্তাটাই আমাকে উত্তেজিত করে তোলে।’’
অর্থাৎ আপাতত নতুন কোনও সম্পর্কে জড়ানোর তাড়া না থাকলেও বিয়ের প্রতি আগ্রহ হারাননি অনন্যা। তবে তাঁর মতে, দু’জন মানুষ একে অপরের সঙ্গে সম্পূর্ণ সুখী না হলে শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একসঙ্গে থাকার কোনও অর্থ নেই। একে অপরের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই সম্পর্কে জড়ানো উচিত।
{{/usCountry}}অর্থাৎ আপাতত নতুন কোনও সম্পর্কে জড়ানোর তাড়া না থাকলেও বিয়ের প্রতি আগ্রহ হারাননি অনন্যা। তবে তাঁর মতে, দু’জন মানুষ একে অপরের সঙ্গে সম্পূর্ণ সুখী না হলে শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একসঙ্গে থাকার কোনও অর্থ নেই। একে অপরের বিষয়ে পুরোপুরি নিশ্চিত হওয়ার পরেই সম্পর্কে জড়ানো উচিত।
{{/usCountry}}নিজের বর্তমান মানসিক অবস্থার কথা বলতে গিয়ে অনন্যা বলেন, তিনি নিজেও ভাবেননি যে কোনও দিন সিঙ্গল থাকার কথা এভাবে উপভোগ করবেন। তাঁর এই মন্তব্য শুনে করণ মজা করে তাঁকে নিজের দলে স্বাগত জানান। সব মিলিয়ে, ব্রেকআপের জল্পনার মাঝেও অনন্যার কথায় স্পষ্ট, আপাতত প্রেমের চেয়ে নিজের সঙ্গে সময় কাটানোই বেশি উপভোগ করছেন তিনি।