...
...
Next Story

ফের মাসি হতে চলেছেন অনন্যা, পাণ্ডে পরিবারে ছড়িয়েছে খুশির হাওয়া

মাসি হতে চলেছেন অনন্যা পান্ডে। অনন্যার ও আহান পাণ্ডের বোন আলানা পান্ডে ফের হতে চলেছেন মা। সম্প্রতি স্বামী আইভর ম্যাকক্রের সঙ্গে ছবি পোস্ট করে সেই সুখবর জানিয়েছেন আলানা। খবরটি জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলানাকে আগামী দিনের শুভেচ্ছা জানান নেটপাড়া।

Published on: Aug 9, 2026, 15:50:20 IST
Advertisement

মাসি হতে চলেছেন অনন্যা পান্ডে। অনন্যার ও আহান পাণ্ডের বোন আলানা পান্ডে ফের হতে চলেছেন মা। সম্প্রতি স্বামী আইভর ম্যাকক্রের সঙ্গে ছবি পোস্ট করে সেই সুখবর জানিয়েছেন আলানা। খবরটি জানার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় আলানাকে আগামী দিনের শুভেচ্ছা জানান নেটপাড়া।

ফের মাসি হতে চলেছেন অনন্যা
ফের মাসি হতে চলেছেন অনন্যা

শনিবার অর্থাৎ ৮ অগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন আলানা, যেখানে তাঁকে হল্টার নেক পোশাকে বাগানে হাঁটতে দেখা দিয়েছে। সঙ্গে ছিল ছেলের রিভার। পেছনে ছিল একটি বিশাল বড় প্রাসাদ। ভিডিওটি কিছুক্ষণ চলার পরেই সেখানে যোগ দেন আলানার স্বামী। ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর পাশে দাঁড়ান তিনি।

আরও পড়ুন: মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

ভিডিওটি পোস্ট করে আলানা লিখেছেন, ‘ওয়ান মোর টু লাভ’। বোঝাই যাচ্ছে পরিবারের সদস্য বাড়তে চলেছে। অন্য একটি ছবিতে অনাগত সদস্যের সোনোগ্রাফির ছবিও শেয়ার করেন তিনি, যে ছবির ক্যাপশনে তিনি লেখেন কামিং সুন। স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়ার পর খুশির হাওয়া খেলে গিয়েছে গোটা পাণ্ডে পরিবারে।

আরও পড়ুন: 'বিয়েই জীবনের সবচেয়ে পুরস্কার', ৩০ তম বিবাহবার্ষিকীতে আবেগতাড়িত অপরাজিতা

আলানা পান্ডে এবং আইভর ম্যাকক্রের সম্পর্কে

আলানা হলেন চাংকি পান্ডের ভাই চিক্কি পান্ডে এবং ফিটনেস প্রশিক্ষক ডিন পান্ডের কন্যা। তিনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যিনি করণ জোহর প্রযোজিত শো 'দ্য ট্রাইব'-এর মাধ্যমে পর্দায় আত্মপ্রকাশ করেন। ২০২৪ সালে প্রাইম ভিডিওতে মুক্তিপ্রাপ্ত এই শো-তে আরও অভিনয় করেন আলফিয়া জাফরি, আরিয়ানা গান্ধী, সৃষ্টি পোরি এবং আলাভিয়া জাফরি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks