...
...
Next Story

Anik-Parnali: পর্ণালির সঙ্গে অনীকের ‘বিশেষ’ বন্ধুত্ব নিয়ে চর্চা, অবশেষে মুখ খুললেন প্রাক্তন স্ত্রী সন্ধি

অনীক দত্তকে হাতিয়ার হতে লাইমলাইটে উঠে আসতে চেয়েছেন পর্ণালি। এমন অভিযোগ তুলেছেন শ্রীলেখা মিত্র, পরমা বন্দ্যোপাধ্যায়রা। পর্ণালিকে নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন অনীক দত্তর প্রাক্তন স্ত্রী।

Published on: May 31, 2026, 11:09:30 IST
Advertisement

পরিচালক অনীক দত্তর প্রয়াণের পর থেকেই টলিপাড়ার অন্দরে নানা জল্পনা ও বিতর্ক দানা বেঁধেছে। বিশেষ করে অনীকের বান্ধবী পর্ণালী ধর চৌধুরীর স্মৃতিচারণ এবং তাঁকে নিয়ে বই লেখার ইচ্ছাপ্রকাশের পর গায়িকা পরমা বন্দ্যোপাধ্যায় ও অভিনেত্রী শ্রীলেখা মিত্র যেভাবে পর্ণালীকে সুবিধাবাদী বলে আক্রমণ করেছিলেন, তা নিয়ে নেটপাড়া ছিল উত্তাল। সেই বিতর্কের রেশ ধরেই এবার মুখ খুললেন অনীক দত্তর প্রাক্তন স্ত্রী সন্ধি দত্ত। অনীক ও পর্ণালীর দীর্ঘদিনের বন্ধুত্ব এবং তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে নিজের স্পষ্ট ও পরিপক্ক মতামত জানালেন তিনি।

পর্ণালির সঙ্গে অনীকের ‘বিশেষ’ বন্ধুত্ব নিয়ে চর্চা, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী
পর্ণালির সঙ্গে অনীকের ‘বিশেষ’ বন্ধুত্ব নিয়ে চর্চা, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

পর্ণালীকে নিয়ে টলিপাড়ার একাংশ যখন কাঁদা ছোড়াছুড়ি করছে, তখন অনীকের প্রাক্তন স্ত্রী হিসেবে অত্যন্ত সংযত ও সম্মানজনক অবস্থান নিয়েছেন সন্ধি দত্ত। তিনি আনন্দবাজার অনলাইনকে স্পষ্ট জানান, ‘পর্ণালি সম্পর্কে কিছুই জানি না। জানার আগ্রহও নেই। আমার বন্ধুরা ওদের ছবি দেখিয়েছে। এই পর্যন্তই।’ তিনি আরও বলেন, ‘কেন আগ্রহ দেখাব? আমরা তো পরস্পরের থেকে বিচ্ছিন্ন। তার পরে ও কী করছে, সেই বিষয়ে কেন খবর রাখব?’ তবে অনীক দত্ত তাঁর কাছে ফিরতে চেয়েছিলেন সেই কথায় সিলমোহর দিয়েছেন সন্ধি।

পর্ণালী ধর চৌধুরী যে অনীক দত্তকে নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করছেন, সেই নিয়ে অনীক ঘনিষ্ঠ অভিনেত্রী শ্রীলেখা মিত্র-পরমা বন্দ্যোপাধ্যায়রা পর্ণালিকে সুবিধাবাদী তোপ দেগে জানিয়েছেন, অনীক দত্তর দুঃসময়ে নাকি পরিচালককে দূরে ঠেলে দিয়েছিলেন তিনি। ব্লক করে দিয়েছিলেন। তারপর এই ‘মেকি’ শোকজ্ঞাপন লাইমলাইটে আসবার চেষ্টা মাত্র।

টুটুলদি হিসেবে পরিচিত সন্ধি দত্তর এই পরিপক্ক ও শান্ত বয়ান যেন এই মুহূর্তে টলিপাড়ার বিতর্ককারীদের মুখে একপ্রকার ঝামা ঘষে দিল। শ্রীলেখা মিত্র যেখানে পর্ণালীকে পরজীবী বলে আক্রমণ করেছিলেন এবং টুটুলদির (সন্ধি) কষ্টের কথা তুলেছিলেন, সেখানে খোদ অনীকের প্রাক্তন স্ত্রী পর্ণালীকে নিয়ে কোনও মন্তব্য করতেই না-রাজ। সন্ধির এই বক্তব্যের পর অনীক দত্তর প্রয়াণকে কেন্দ্র করে তৈরি হওয়া কাদা ছোড়াছুড়ির রাজনীতিতে যে আপাতত ইতি পড়বে, এমনটাই মনে করছে টিনসেল টাউনের ওয়াকিবহাল মহল।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe