শাহরুখের ‘মান্নত’ আগে ছিল শুটিং সেট, অনিল কাপুরের কোন সিনেমার শুটিং হয় সেখানে?

মান্নাত, বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি নয় হাজার হাজার মানুষের আবেগের জায়গা কারণ এই বাড়িটি হলেও শাহরুখ খানের বাড়ি। প্রতি বছর অগণিত ভক্ত শাহরুখ খানের বাড়ির সামনে অপেক্ষা করে থাকেন প্রিয় মানুষটির একবার দেখা পাওয়ার জন্য। 

Published on: Oct 30, 2026, 15:00:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

মান্নাত, বাড়িটি শুধুমাত্র একটি বাড়ি নয় হাজার হাজার মানুষের আবেগের জায়গা কারণ এই বাড়িটি হল শাহরুখ খানের বাড়ি। প্রতি বছর অগণিত ভক্ত শাহরুখ খানের বাড়ির সামনে অপেক্ষা করে থাকেন প্রিয় মানুষটির একবার দেখা পাওয়ার জন্য। তবে অনেকেই জানেন না, সমুদ্রমুখী এই বাংলো আগে শুটিং ভেন্যু হিসেবে ব্যবহার করা হতো।

শাহরুখের ‘মান্নাত’ আগে ছিল শুটিং সেট, অনিল কাপুরের কোন সিনেমার শুটিং হয় সেখানে?
শাহরুখের ‘মান্নাত’ আগে ছিল শুটিং সেট, অনিল কাপুরের কোন সিনেমার শুটিং হয় সেখানে?

সম্প্রতি স্টার প্লাসের অন্যতম রিয়ালিটি শো ‘ইন্ডিয়া কে টপ ১%’ - এর একটি পর্বে সঞ্চালক অনিল কাপুর জানান, একটা সময় ছিল যখন শাহরুখ খানের বাড়ি শুধুমাত্র শুটিং ফ্লোর হিসেবে ব্যবহার করা হতো। সেই সময় শাহরুখ একটি ফ্ল্যাটে থাকতেন। অনুষ্ঠানে চলাকালীন অনিল কাপুর এও জানান, তাঁর কোন ছবির শুটিং হয়েছিল সেখানে?

আরও পড়ুন: অতীতের অন্ধকার থেকে মাধুরীকে বাঁচাতে পারবে ভবতারণ? শেষ মুহূর্তে চমক আগমবাগিশের

সম্প্রতি অনুষ্ঠানের একটি প্রমো মুক্তি পেয়েছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, অনুষ্ঠান চলাকালীন এক প্রতিযোগী অনিল কাপুরকে জানান তিনি মান্নাত-এর মতো একটি বাড়ি কিনতে চান। এই কথা শুনে অনিল কাপুর শাহরুখ খানের প্রসঙ্গ টেনে বলেন, ‘শাহরুখ খান আর আমি বহুদিনের বন্ধু। আমি যখন ‘বেনাম বাদশা’-র শুটিং করছিলাম তখন ওর সঙ্গে আমার দেখা হয়েছিল। ও আমার সঙ্গে তখন দেখা করতে এসেছিল। ওকে এক ঝলক দেখে আমার মনে হয়েছিল অনেক বড় তারকা হবে। তখন থেকেই আমাদের সম্পর্কের শুরু।’

তিনি আরো বলেন, ‘মান্নত- এ ‘তেজাব’ ছবির শুটিং করেছিলাম আমি। ওটা ওর বাড়ি হওয়ার আগে শুটিং ফ্লোর ছিল। আমার এখনো মনে আছে, ও আমার চোখের সামনেই বাড়িটা কিনেছিল। তার আগে ফ্ল্যাটে থাকত ও।' প্রসঙ্গত, ১৯৯১ সালে মুক্তি পায় বেনাম বাদশা। ঠিক পরের বছর দিওয়ানা ছবির মাধ্যমে শাহরুখ খান বলিউডে অভিষেক করেন। এই দুই অভিনেতা ১৯৯৫ সালে 'ত্রিমূর্তি' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন, যেটিতে প্রধান চরিত্রে জ্যাকি শ্রফও অভিনয় করেছিলেন।

আরও পড়ুন: ফের একসঙ্গে পায়েল- ঋষভ, তন্ত্রসাধনার কোন গল্প বলবেন তাঁরা?

১৯৯১ সালে মুম্বই-তে আসার পর শাহরুখ প্রথমে বন্ধুদের সাথে থাকতেন এবং পরে কার্টার রোডে একটি ফ্ল্যাট কিনেছিলেন। ২০০০ সালে তিনি মান্নাত কিনেছিলেন এবং তখন থেকেই এটি এই তারকার পারিবারিক বাড়ি। গত বছর সংস্কার কাজের জন্য খান পরিবার সাময়িকভাবে বাংলোটি থেকে অন্যত্র চলে গিয়েছিল।

শাহরুখ খানের আসন্ন চলচ্চিত্র

তিন বছরের বিরতির পর এই বছরের শেষের দিকে সিদ্ধার্থ আনন্দের 'কিং' সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন শাহরুখ। ডিসেম্বরে মুক্তি পেতে চলা এই অ্যাকশনধর্মী সিনেমাটি হবে ২০২৩ সালে রাজকুমার হিরানির 'ডাঙ্কি'-র পর সুপারস্টারের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।