'ভিনি দিদি আকাশ থেকে…', বয়স সবে ১০ মাস, মেয়েকে কুকুরদের ভালোবাসার পাঠ দিচ্ছেন অনিন্দিতা

সন্তানের প্রথম কথা বলা থেকে শুরু করে প্রথম বই পড়া সবকিছুই যেন বাবা-মায়ের কাছে ভীষণ স্পেশাল হয়ে ওঠে। ছোট্ট তিষ্যাও যখন বাবার কোলে বসে গরু, কুকুর, বাঘ চিনছে ছবির মাধ্যমে তখন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে যে কোনও অভিভাবকের।

Updated on: Jan 9, 2026, 16:21:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সন্তানের প্রথম কথা বলা থেকে শুরু করে প্রথম বই পড়া সবকিছুই যেন বাবা-মায়ের কাছে ভীষণ স্পেশাল হয়ে ওঠে। ছোট্ট তিষ্যাও যখন বাবার কোলে বসে গরু, কুকুর, বাঘ চিনছে ছবির মাধ্যমে তখন সেই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ইচ্ছে করে যে কোনও মায়ের।

বয়স সবে ১০ মাস, মেয়েকে কুকুরদের ভালোবাসার পাঠ দিচ্ছেন অনিন্দিতা
বয়স সবে ১০ মাস, মেয়েকে কুকুরদের ভালোবাসার পাঠ দিচ্ছেন অনিন্দিতা

নতুন বছর পড়তেই মেয়ের মুখ প্রকাশ্যে এনেছিলেন অনিন্দিতা। যদিও গত বছর পয়লা বৈশাখের দিন জানিয়েছিলেন মেয়ের নাম। তবে এবার প্রথম সামনে নিয়ে এলেন মেয়েকে। ছোট্ট খুদেকে দেখে সকলে এক কথায় স্বীকার করেন, মেয়েকে একেবারে বাবার মতই দেখতে হয়েছে। কমেন্ট বক্সে মিষ্টি রাজকন্যাকে ভালোবাসায় ভরিয়ে দেন সকলে।

আরও পড়ুন: ‘ছোট্ট সুন্দর বাচ্চা একটা ছেলে…’! বারান্দায় বসে সৌরভকে দেখতেন ডোনা, কোন রেস্তোরাঁয় হয়েছিল তাঁদের প্রথম ডেট?

এবার শীতের দুপুরে বাবার সঙ্গে কাটানো মেয়ের মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করলেন অনিন্দিতা। ছবিতে দেখা যাচ্ছে, একটি ছোট্ট ছবির বইতে পশু পাখিদের প্রথম চিনছে অনিন্দিতার কন্যা। সঙ্গী বাবা। শীতের দুপুরে এত মিষ্টি একটি ছবি দেখলে কার না মন ভালো হয়ে যায়।

ছবি পোস্ট করে অনিন্দিতা লেখেন, ‘এই বইটার মধ্যে গিনি দিদি, হালুম দাদ্‌ জানুয়ারী দাদা, গোল্ডি দিদি এখনও অব্দি যাদের সঙ্গে আমার আলাপ হয়েছে তারা সবাই আছে। আমাদের পাড়ার হোয়াইটি আর তাদের দলবল আছে। ভিনি দিদিও আছে। কিন্তু বইটা খেতেও খুব ভালো। মাও বলে আমি ভিনি দিদির মত সবকিছু খেয়ে দেখি, ভিনি দিদি আর দাদান আকাশ থেকে আমাকে প্রটেক্ট করে।’

আরও পড়ুন: গালে-মাথায় হাত বুলিয়ে আদর! বিশেষ ক্ষমতা সম্পন্ন সন্তানকে নিয়ে মা, এগিয়ে এসে যা করলেন সুপারস্টার দেব, জিতল নেটপাড়ার মন

অনিন্দিতার কথা শুনে বোঝাই যাচ্ছে ভিনি দিদি হল অনিন্দিতার কোনও সারমেয় যে আর এই পৃথিবীতে নেই। তবে ছোট্ট দুষ্টুটা যে পড়ার পাশাপাশি বই মুখে দেয় সে কথা আর বলার অপেক্ষা রাখে না। তবে স্বভাবসিদ্ধভাবেই বাচ্চাদের এই বেড়ে ওঠা চোখের সামনে দেখার একটা আলাদাই আনন্দ রয়েছে যা অনিন্দিতা তুলে ধরলেন সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৬ জানুয়ারি বিয়ে করেন অনিন্দিতা এবং সুদীপ। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ের সারেন তারা। বিয়ের তিন বছর পর প্রথম সন্তানকে জন্ম দেন অনিন্দিতা। এই মুহূর্তে সন্তান সামলানোর পাশাপাশি দুজনেই নিজেদের কাজ নিয়েও ভীষণ ব্যস্ত।