রাহুলের মৃত্যুর আঘাত এখনও সকলের মনে দগদগে হয়ে রয়েছে। হুলের এই চলে যাওয়ায় তারা সবথেকে বেশি ভেঙে পড়েছেন, যারা একদিনের জন্য হলেও এই মানুষটির সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন। এই তালিকায় অন্যতম একজন অভিনেত্রী ছিলেন অনিন্দিতা রায়চৌধুরী।
রাহুলের মৃত্যুর আঘাত এখনও সকলের মনে দগদগে হয়ে রয়েছে। প্রায় এক সপ্তাহ হতে চলল রাহুল সকলকে ছেড়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন, কিন্তু এখনও তার মৃত্যুর পেছনে ঘনীভূত রহস্যের কিনারা করতে পারা যায়নি। কিন্তু রাহুলের এই চলে যাওয়ায় তারা সবথেকে বেশি ভেঙে পড়েছেন, যারা একদিনের জন্য হলেও এই মানুষটির সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলেন।
রাহুলকে খোলা চিঠি লিখলেন অনিন্দিতা
এই তালিকায় অন্যতম একজন অভিনেত্রী ছিলেন অনিন্দিতা রায়চৌধুরী। যদিও স্বামী সুদীপের সূত্রই তিনি রাহুলকে দাদা হিসাবে পেয়েছিলেন তার জীবনে। রাহুলের দেওয়া উপহারে এখনও বোঝাই আলমারি, বড় করে বিয়ে করার আইডিয়া দেওয়া থেকে শুরু করে অনিন্দিতার গর্ভবতী হওয়ার প্রথম সুখবর শুনেছিলেন রাহুল।
অনিন্দিতা যখন গর্ভবতী, তখন নিয়মিত অভিনেত্রীর খোঁজ রেখেছিলেন রাহুল। এবারেও আউটডোর থেকে ফিরে অনিন্দিতার মেয়ে অর্থাৎ নিনির কাছে আসার কথা ছিল রাহুলের কিন্তু সেটা আর শেষ পর্যন্ত হয়ে উঠল না। অনিন্দিতার রান্না করে আর খাওয়ানো হলো না দাদাকে।
কিন্তু এত কষ্টের মধ্যেও রাহুলকে অনিন্দিতা কথা দিয়েছেন, মেয়েকে তার জেঠুকে চেনাবেন তিনি। তাই তিনি লেখেন, ‘নিনিকে বাবিন জেঠুকে চেনাতে তো হবেই।’ এটা যেন এক বোনের তার দাদাকে দেওয়া কথা, যেটা রাখতেই হবে।
সশরীরে হয়তো আর পাওয়া যাবে না কিন্তু বাবিন জেঠু কে ছিলেন, তাকে নিয়ে ঘিরে থাকা সমস্ত গল্প মেয়ের সঙ্গে শেয়ার করবেন অনিন্দিতা, কথা দেন তিনি। কথা দেন, অতীতের মতো আগামী দিনেও জীবনের প্রত্যেকটি সুখবর সবার আগে অনিন্দিতা বলবেন প্রিয় বাবিনদাকে।
তবে শুধুমাত্র অনিন্দিতা একা নন, গৌরব চক্রবর্তীও প্রিয় রাহুলদাকে কথা দিয়েছেন, আগামী দিনে ছেলেকে চেনাবেন প্রিয় দাদাকে। ধীর চিনবে তার জ্যাঠাকে। এমনটাই অঙ্গীকার করেন গৌরব। সত্যি, রাহুলের মৃত্যু এক কথায় নাড়িয়ে দিয়ে গিয়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রিকে।
ধারাবাহিকের কলাকুশলীদের যে ন্যূনতম সুরক্ষা দেওয়া হয় না, এই নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অনেকেই। রাহুলের অপরাধীদের শাস্তি দেওয়ার দাবিতে আগামী শনিবার বিকেল চারটের সময় আয়োজন করা হয়েছে একটি পদযাত্রার, যা শুরু হবে টেকনিশিয়ান স্টুডিও থেকে।