...
...
Next Story

‘আঙ্গুর ফল টক প্রিয়..’, বর আর্জেন্টিনা, বউ ব্রাজিল সমর্থক! সুদীপ-অনিন্দিতার বাড়িতে ধুন্ধুমার

আর্জেন্টিনার ফুটবল ভক্তরা নিজেদের দলের চেয়েও ব্রাজিলকে নিয়ে বেশি অবসেসড— এই মর্মে ৪টি মজার যুক্তি দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ব্রাজিল ভক্ত অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী।

Published on: Jul 8, 2026, 19:30:13 IST
Advertisement

ফুটবল দুনিয়ায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা সংঘাত চিরন্তন, আর সেই উন্মাদনা যখন বাঙালির ড্রয়িংরুমে বা টলিউড তারকাদের অন্দরমহলে ঢোকে, তখন তা এক অন্য মাত্রা পায়। সম্প্রতি এমনই এক মজাদার ফুটবল-যুদ্ধে মেতে উঠলেন টলিউডের জনপ্রিয় দম্পতি— অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী (Anindita Raychaudhuri) এবং অভিনেতা সুদীপ সরকার (Sudip Sarkar)।

অনিন্দিতা নিজে একজন কট্টর ব্রাজিল ভক্ত, অন্যদিকে তাঁর স্বামী সুদীপ আবার আর্জেন্টিনার অন্ধ অনুরাগী। বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে ব্রাজিল। শেষ আটে জায়গা হয়নি নেইমারদের। মন খারাপ অনিন্দিতার। ওদিকে মঙ্গলবার রাতে নাটকীয় জয় পেল আর্জেন্টিনা। শেষ ১৫ মিনিটে খেলা ঘুরল মেসি ম্যাজিকে। ২-০ গোলে পিছিয়ে থাকা নীল-সাদার দল নির্ধারিত সময়েই ম্যাচ জিতল ৩-২-এর ব্যাবধানে।

সেই জয়ের পর আর্জেন্টিনার সমর্থকদের ব্রাজিলকে নিয়ে অতিরিক্ত মাতামাতিকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় একটি রসাল পোস্ট করেন অনিন্দিতা, যা নিমেষেই ভাইরাল হয়ে যায়।

আর্জেন্টিনার ফ্যানদের থিওরি ফাঁস করলেন অনিন্দিতা

ব্রাজিল ফুটবল দল নিয়ে আর্জেন্টিনার সমর্থকরা ঠিক কীরকম মনোভাব রাখেন, তা ৪টি পয়েন্টে নিজের ফেসবুক বা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তুলে ধরেন অনিন্দিতা। অভিনেত্রীর মতে আর্জেন্টিনার ফ্যানরা নিজেদের দলের চেয়ে ব্রাজিলকে নিয়েই বেশি মগ্ন। তিনি লেখেন-

ব্রাজিল হারলে: ‘আহারে ব্রাজিল, হেরে গেলি’ (মিথ্যে সহানুভূতি)।

আর্জেন্টিনা হারলে: ‘থাক ব্রাজিল, তোরা বেশি কথা বলিস না’ (নিজেদের ব্যর্থতা ঢাকতে ব্রাজিলকে খোঁচা)।

আর্জেন্টিনা জিতলে: ‘কিরে ব্রাজিল, দেখ কেমন জিতলাম’ (নিজেদের জয়ের দিনেও ব্রাজিলকে ট্রোল করা)। মঙ্গলবার রাতে হয় এই অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়েছে অনিন্দিতাকে।

এই তালিকা দিয়ে অনিন্দিতা প্রশ্ন তোলেন— ‘ভাই তোরা নিজেদের থেকে বেশি ব্রাজিল নিয়ে অবসেসড’।

স্বামী সুদীপের পালটা চাল: ‘আঙ্গুর ফল টক?’

স্ত্রীর এমন খোলামেলা ট্রোল পোস্ট দেখে চুপ করে বসে থাকেননি আর্জেন্টিনার ভক্ত তথা স্বামী সুদীপ সরকার। আর্জেন্টিনার সমর্থকদের হয়ে ব্যাট করতে নেমে তিনি অনিন্দিতার পোস্টের কমেন্ট বক্সে রসিকতা করে লেখেন, আঙ্গুর ফল টক লাগসে প্রিয়?' ইঙ্গিতটা পরিষ্কার, আর্জেন্টিনার সাফল্য দেখে ব্রাজিলের ফ্যান অনিন্দিতার হিংসে হচ্ছে!

থামার পাত্রী নন অনিন্দিতাও

স্বামীর এই ‘আঙ্গুর ফল টক’ মন্তব্যের পালটা জবাবে একই বুলি আওড়ান অনিন্দিতাও। তিনি সুদীপের কমেন্টের উত্তরে লেখেন, ‘না রে তোরা ব্রাজিল নিয়ে অবসেসড।’ অর্থাৎ আর্জেন্টিনা সমর্থকরা যে যাই বলুক না কেন, ওঁর মূল দাবিতেই অনড় থাকেন টলি-অভিনেত্রী।

টলিউড তারকা দম্পতির এই খুনসুটি আর ফুটবল প্রেম দেখে মজেছেন নেটনাগরিকরা। ফুটবলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর এই মিষ্টি ঝগড়া প্রমাণ করে দেয় যে খেলাধুলোর বৈরিতা মাঠের বাইরেও কীভাবে সুস্থ বিনোদন আর ভালোবাসার জন্ম দিতে পারে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe