...
...
Next Story

ভালোবেসে আগলে রাখে যে, সেই সুদীপের জন্মদিনে এক আকাশ শুভেচ্ছা দিল অনিন্দিতা

২০২২ সালের ২৬ জানুয়ারি ভালোবেসে সুদীপকে বিয়ে করেছিলেন অনিন্দিতা। তবে বিয়ের পর শুধু জীবনসঙ্গীকে অনিন্দিতা পেয়েছেন তা নয়, পেয়েছেন সবথেকে কাছের বন্ধুকে। পাহাড়ে ঘুরতে যাওয়া হোক অথবা মেয়ের যত্ন, সবকিছুই একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ভালবাসেন তাঁরা

Published on: Jun 30, 2026, 11:41:43 IST
Advertisement

২০২২ সালের ২৬ জানুয়ারি ভালোবেসে সুদীপকে বিয়ে করেছিলেন অনিন্দিতা। তবে বিয়ের পর শুধু জীবনসঙ্গীকে অনিন্দিতা পেয়েছেন তা নয়, পেয়েছেন সবথেকে কাছের বন্ধুকে। পাহাড়ে ঘুরতে যাওয়া হোক অথবা মেয়ের যত্ন, সবকিছুই একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিতেই ভালবাসেন তাঁরা। বিবাহবার্ষিকী হোক অথবা মেয়ের জন্মদিন, একদম পারফেক্ট ফ্যামিলি ম্যানের মতো সব সময় স্ত্রী এবং সন্তানকে আগলে রাখতে দেখা যায় সুদীপকে।

সুদীপের জন্মদিনে এক আকাশ শুভেচ্ছা দিল অনিন্দিতা
সুদীপের জন্মদিনে এক আকাশ শুভেচ্ছা দিল অনিন্দিতা

আজ অর্থাৎ ৩০ জুন সুদীপের জন্মদিন। স্বামীর জন্মদিনে তাই বুক ভরা ভালোবাসা নিয়ে সুদীপকে জন্মদিনের শুভেচ্ছাবার্তা দিলেন অনিন্দিতা। একসঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি পোস্ট করার পাশাপাশি অনিন্দিতা লিখলেন সুদীপের সম্পর্কে এমন কিছু কথা যেটা হয়তো এতদিন অনেকেই জানতেন না।

আরও পড়ুন: রাজনীতি এখন অতীত! আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল

অনিন্দিতার কথায়, সুদীপকে প্রথমে একেবারেই পছন্দ করতেন না অনিন্দিতা কিন্তু যে কারণগুলোর জন্য তিনি পছন্দ করতেন না পরে সেগুলোই বেঁচে থাকার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। এখন একটাই আফসোস, আগে দেখা হলে হয়তো আরও কিছু সময় একসঙ্গে কাটানো হত। যদিও এখনও খুব দেরি হয়ে যায়নি, বারান্দায় বসে বৃষ্টি দেখা থেকে শুরু করে তবে জল দেওয়া, মিলেমিশে একসঙ্গে কাজ করার মাধ্যমে এগিয়ে চলছে জীবন।

আরও পড়ুন: ননদ বৌদির রিইউনিয়ন, সিনেমা হলে চুটিয়ে মজা আরাত্রিকা-পূজার

তাই ‘বার্থডে বয়’কে নিয়ে আগামী বছর একসঙ্গে পাহাড় থেকে সমুদ্র ঘুরে বেড়াতে চান অনিন্দিতা। সঙ্গী হয়ে থাকবে ছোট্ট নিনি। তাই জন্মদিনের শুভেচ্ছা বার্তা দেওয়ার পাশাপাশি তিনি জানিয়েছেন, ভালো মন্দে মিশে থাকা সুদীপকে নিয়েই এক আলোকবর্ষ পার করতে চান অভিনেত্রী।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks