...
...
Next Story

Anindita Raychaudhury: সুদীপের কোলে চেপে প্রথম মেলায় ঘুরুঘুরু তিষ্যার, সঙ্গী হল মা-মাসিঅ

Anindita Raychaudhury: গরম হোক অথবা বর্ষা, বাচ্চারা মেলায় যেতে পেলে আর কিছুই চায় না। আর সেই মেলায় ঘুরু ঘুরু যদি প্রথমবার হয়, তাহলে তো আর বলার কিছুই নেই। খেলনা থেকে বেলুন, সবকিছুই তখন চাই বাচ্চাদের। অন্যদিকে সন্তানের মুখে আনন্দ দেখে খুশি হয় বাবা-মায়েরাও।

Updated on: May 23, 2026 11:03 PM IST
Advertisement

Anindita Raychaudhury: গরম হোক অথবা বর্ষা, বাচ্চারা মেলায় যেতে পেলে আর কিছুই চায় না। আর সেই মেলায় ঘুরু ঘুরু যদি প্রথমবার হয়, তাহলে তো আর বলার কিছুই নেই। খেলনা থেকে বেলুন, সবকিছুই তখন চাই বাচ্চাদের। অন্যদিকে সন্তানের মুখে আনন্দ দেখে খুশি হয় বাবা-মায়েরাও। এমনই একটা সুন্দর মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অনিন্দিতা।

সুদীপের কোলে চেপে প্রথম মেলায় ঘুরুঘুরু তিষ্যার, সঙ্গী হল মা-মাসি
সুদীপের কোলে চেপে প্রথম মেলায় ঘুরুঘুরু তিষ্যার, সঙ্গী হল মা-মাসি

অনিন্দিতা বেশ কিছু ছবি পোস্ট করেছেন যেখানে দেখতে পাওয়া যাচ্ছে বাবার সঙ্গে মেলায় ঘুরছে ছোট্ট তিষ্যা। সঙ্গে রয়েছে মা আর মাসি। কিন্তু খুদের চোখ শুধু খুঁজছে বেলুন আর খেলনা। গরম অগ্রাহ্য করেই সে বাবার কোলে দিব্যি ঘুরে বেড়াচ্ছে মেলা জুড়ে।

আরও পড়ুন: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ

তবে মেয়ের যাতে গরম না লাগে তাই বাবা কিনে ফেলে ব্যাটারি চালিত একটা ফ্যান। যতই হোক ‘পাপা কি পরি’ বলে কথা। কিন্তু চারিদিকে এত আলো এত খেলনা দেখে গরমের কথা প্রায় ভুলেই গিয়েছিল সকলে। অনিন্দিতা- আভেরি ঘুগনি খেলেও খুদের জন্য ছিল শুধুই খেলনা আর বেলুন।

তবে বাইরের খাবার যতই তাকে না দেওয়া হোক না কেন, সে কিচেন সেট, বেলুন নিয়েই বেশ খুশি। মা মাসি আর বাবার সঙ্গে তাল মিলিয়ে মেলায় ঘুরে বেড়িয়েছে সুদীপ কন্যা। নিঃসন্দেহে সন্তানদের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো ভীষণ স্পেশাল হয় আর তাই সুদীপ, আভেরি এবং তিষ্যার সঙ্গে তোলা ছবি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অনিন্দিতা।

আরও পড়ুন: সিনেমার গণ্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পদার্পণ বনির, বিপরীতে থাকবেন কোন নায়িকা?

প্রসঙ্গত, কিছুদিন আগেই ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন সুদীপ। প্রচন্ড গরম থেকেই হয়েছিল এই অসুস্থতা। যদিও এখন তিনি অনেকটাই সুস্থ এবং ফিরে এসেছেন নিজের কাজে। এই মুহূর্তে ‘গঙ্গা’ ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করছেন সুদীপ।

প্রসঙ্গত, বিয়ের তিন বছর পরে দম্পতির কোলে আসে তাঁদের প্রথম সন্তান। গত বছর মার্চ মাসে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অনিন্দিতা। দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল। ২০২৫ সালে এপ্রিলে পয়লা বৈশাখের দিন মেয়ে তিষ্যার নাম প্রকাশ করেছিলেন তাঁরা। ইংরাজি নববর্ষে মেয়ের মুখও দেখান সুদীপ-অনিন্দিতা।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe