...
...
Next Story

Anindita Roy Chowdhury: 'সব বাবা একরকম হয় না...', পিতৃদিবসে বিশেষ বার্তা দিলেন অনিন্দিতা

Anindita Roy Chowdhury: জন্ম সূত্রে এবং বিয়ের পর থেকে একাধিক পুরুষের সান্নিধ্য পায় একজন নারী। তবে যে মানুষটি একজন নারীর জীবনে সবথেকে বেশি গুরুত্ব পায় তিনি হলেন বাবা। একজন মেয়ের জীবনের প্রথম ভালোবাসা বাবা। একজন বাবাকে সে ছোটবেলা থেকে দেখে, বিবাহ সূত্র পায় অন্য এক বাবাকে।

Published on: Jun 21, 2026, 19:42:00 IST
Advertisement

Anindita Roy Chowdhury: জন্ম সূত্রে এবং বিয়ের পর থেকে একাধিক পুরুষের সান্নিধ্য পায় একজন নারী। তবে যে মানুষটি একজন নারীর জীবনে সবথেকে বেশি গুরুত্ব পায় তিনি হলেন বাবা। একজন মেয়ের জীবনের প্রথম ভালোবাসা বাবা। একজন বাবাকে সে ছোটবেলা থেকে দেখে, বিবাহ সূত্র পায় অন্য এক বাবাকে। আবার মাতৃত্বের মাধ্যমে নিজের স্বামীর মধ্যে খুঁজে পায় এক বাবা। এই বাবাদের চারিত্রিক গুণের মধ্যে যে কত বৈশিষ্ট্য থাকে সেটাই নিজের পোস্টের মাধ্যমে তুলে ধরলেন অনিন্দিতা।

পিতৃদিবসে বিশেষ বার্তা দিলেন অনিন্দিতা
পিতৃদিবসে বিশেষ বার্তা দিলেন অনিন্দিতা

নিজের বাবা, শশুর মশাই এবং স্বামীর সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন অনিন্দিতা। পোস্টে লেখেন, ‘সব বাবা একরকম হয় না। জন্ম থেকে যে বাবাকে দেখেছি সেই বাবা যেমন ইন্ট্রোভাট, তেমন অন্যদিকে আর এক বাবা ভীষণ খোলামেলা। যে বাবাকে ছোটবেলা থেকে দেখেছি, তাকে ভয় পেয়েছি আবার অন্য এক বাবার সঙ্গে তুমুল ঝগড়া করেছি, বকেছি, আড্ডা দিয়েছি।’

অনিন্দিতা যে ছবিগুলি পোস্ট করেছেন সেখানে বিয়ে থেকে সাধভক্ষণ, বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি উঠে এসেছে। তিনি যেমন দুই বাবার অনাবিল ভালোবাসার অধিকার পেয়েছেন তেমন অন্যদিকে স্বামী সুদীপের সঙ্গে মেয়ের ভালোবাসার মুহূর্ত তুলে ধরেছেন তিনি। এই ছোট ছোট মুহূর্তগুলোই যে জীবনের বাঁচার রসদ, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks