...
...
Next Story

ছোট পর্দাকে বলেননি ‘টা-টা’! স্টার জলসায় ফিরছেন অনিন্দ্য, কোন মেগায় দেখা মিলবে?

পরিণীতার আর বুলেট সরোজিনী-র পর নিয়েছিলেন ছোট্ট ব্রেক। কোন মেগার মাধ্যমে ছোট পর্দায় ফিরছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

Published on: Oct 24, 2026, 15:30:41 IST
Advertisement

সম্প্রতি মুক্তি পাওয়া ‘গুহাকালী’ ওয়েব সিরিজে দেখা গিয়েছে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে। এরই মাঝে ছোট পর্দায় ফেরার সুখবর ভাগ করে নিলেন অভিনেতা। পরিণীতার আর বুলেট সরোজিনী-র পর নিয়েছিলেন ছোট্ট ব্রেক। কোন মেগার মাধ্যমে ছোট পর্দায় হচ্ছে ওয়াপসি?

স্টার জলসায় ফিরছেন অনিন্দ্য।
স্টার জলসায় ফিরছেন অনিন্দ্য।

অনিন্দ্য তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, ‘যাঁরা ভাবছিলেন, পরিণীতার আর বুলেট সরোজিনীর পরে টিভিতে আর দেখা যাবে না, তাঁদের জন্য খবরটা দিয়ে রাখি। আবার ফিরছি।টেলিভিশন ছেড়ে কোথাও চলে যাইনি, শুধু একটু বিরতি নিয়েছিলাম।’

‘সিনেমা করেছি, বেশ কয়েকটা ওটিটি প্রোজেক্টস করেছি, আরও করব কিন্তু টেলিভিশন আমার ভালোবাসার জায়গা, আমার অনুশীলনের জায়গা। এই মাধ্যম আমাকে যে পরিচিতি দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ, আমার পরিচিতির একটা বড় অংশ। তাই আবার দেখা হবে আপনাদের ড্রইং রুমের টিভিতে। ষ্টার জলসার পর্দায়ে শুধু তোমারই জন্যে।’, আরও লেখেন অনিন্দ্য।

অভিনেতার ফেরার খবরে বেশ খুশি তাঁর অনুরাগীরাও। একজন লিখলেন, ‘তুর্যর চরিত্রটা (পরিণীতা) অসাধারণ ছিল কিন্তু রাইটার তাড়াতাড়ি চরিত্রটাকে শেষ করে দেয়।’ আরেকজন লিখলেন, ‘পরিণীতা-র প্রকৃত অনুরাগীরাই জানেন, তূর্য চরিত্রটা কতটা বিশেষ ছিল! আমাদের তূর্য-র মতো একটা চরিত্র উপহার দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, দাদা।’

তবে অভিনেতার জীবনের যাত্রাপথ মোটেও মসৃণ ছিল না। একসময় মাদকাসক্ত ছিলেন তিনি। নেশার সামগ্রীর জন্য এতটাই পাগল হয়ে উঠতেন যে অপরাধ করতেও দ্বিধা করতেন না। গাড়ি কিংবা মোবাইল চুরি করে টাকা জোগাড় করতেন। মায়ের গয়নাতেও হাত দিয়েছিলেন! একাধিকবার রিহ্যাবে থেকেছেন। কিন্তু, বেরনোর পর যেই কে সেই! আবারও ফিরে গিয়েছেন নেশার জগতে। তিনি যে কোনওদিন নেশামুক্ত হতে পারবেন, এই বিশ্বাস তাঁর ছিল না। তবে ধীরে ধীরে পেরেছেন সবটা কাটিয়ে উঠতে। আর নিজেই এই জার্নি নিয়ে একাধিকবার কথা বলতে দেখা গিয়েছে তাঁকে। কোনো লুকোছাপা ছাড়াই নিজের সেই জীবনযুদ্ধ এনেছেন সামনে।

 
ABOUT THE AUTHOR
Tulika Samadder

হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks