...
...
Next Story

নিজেই চেয়েছিলেন বাড়ি যেতে, ‘বিগ বস বাংলা’ তাই বিদায় জানাল অনিন্দ্যকে

বিগ বস বাংলা এমন একটি রিয়ালিটি শো যার দিকে তাকিয়ে থাকে দেশ-বিদেশের প্রত্যেক বাঙালি। এই অনুষ্ঠানে যারা আসেন, তাঁরা শুধুমাত্র এই অনুষ্ঠানের প্রতিযোগী হয়ে থেকে যান না, তাঁরা প্রতিমুহূর্তে সকলের কাছে নিজেদের প্রমাণ করার মাধ্যমে এই অনুষ্ঠান জেতার দিকে ধীরে ধীরে এগিয়ে যান।

Published on: Sep 5, 2026, 22:50:08 IST
Advertisement

‘বিগ বস বাংলা’ এমন একটি রিয়ালিটি শো যার দিকে তাকিয়ে থাকে দেশ-বিদেশের প্রত্যেক বাঙালি। এই অনুষ্ঠানে যারা আসেন, তাঁরা শুধুমাত্র এই অনুষ্ঠানের প্রতিযোগী হয়ে থেকে যান না, তাঁরা প্রতিমুহূর্তে সকলের কাছে নিজেদের প্রমাণ করার মাধ্যমে এই অনুষ্ঠান জেতার দিকে ধীরে ধীরে এগিয়ে যান।

বিগ বস বাংলা থেকে বিদায় নিলেন অনিন্দ্য
বিগ বস বাংলা থেকে বিদায় নিলেন অনিন্দ্য

তিন মাস ব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দাদার দরবার অনুষ্ঠিত হল আজ অর্থাৎ ৫ সেপ্টেম্বর। আজই দাদা নির্দেশে এই অনুষ্ঠানের এক প্রতিযোগী চলে গেলেন বিগ বসের ঘর ছেড়ে। অনুষ্ঠানের প্রথম প্রতিযোগী যিনি এই অনুষ্ঠান ছেড়ে চলে গেলেন তিনি হলেন অনিন্দ্য সেনগুপ্ত।

আরও পড়ুন: ঝগড়া অশান্তি অতীত, জন্মাষ্টমীতে বিগ বসে হল নাচ, বসল হাসির আসর

অনিন্দ্য প্রথম থেকেই বিগ বসের এই অনুষ্ঠানের সঙ্গে তেমনভাবে যুক্ত থাকতে চান নি বলেই জানান সৌরভ গঙ্গোপাধ্যায়। মাঝরাতে যখন সকলেই বিগ বসের নির্দেশে কাজ করতে ব্যস্ত তখন নিজের ঘরে ঘুমোতে ব্যস্ত ছিলেন অনিন্দ্য। অনিন্দ্যর এই ব্যবহারে অসন্তোষ প্রকাশ করেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়।

এছাড়াও গত এপিসোডে সায়ককে অনিন্দ্য বলেছিলেন তিনি শুধুমাত্র টাকার জন্য এই খেলায় এসেছেন, যেটা একেবারেই পছন্দ হয়নি সৌরভের। একটা অনুষ্ঠানে শুধুমাত্র ডাকার জন্য আসার ব্যাপারটা মোটেই ভালো চোখে দেখেননি তিনি।

যদিও বাড়ির বাকি সদস্যরা একেবারেই চাননি অনিন্দ্য বাড়ি ছেড়ে চলে যাক কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় নির্দেশে অনিন্দ্যকে বাড়ি ছেড়ে চলে যেতে হয়। যদিও অনিন্দ্য নিজেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই আদেশ মাথা পেতে মেনে নেন।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks