...
...
Next Story

'গ্রেফতার হওয়ার পরে যে লোকে সবটা জেনেছে, তেমন নয়…', স্বরূপ বিশ্বাস প্রসঙ্গে অনির্বাণ

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর থেকেই তা নিয়ে ব্যপক আলোচনা শুরু হয়েছে। নানা তারকাই তাঁদের মত প্রকাশ করেছেন। ৪ জুন রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে টলিপাড়ার নানা কলাকুশলীদের মধ্যে ক্ষোভ জমেছিল। ইতিমধ্যেই অনেকে এই বিষয়ে মুখ খুলেছেন। এবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য।

Published on: Jun 6, 2026, 12:30:07 IST
Advertisement

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারির পর থেকেই তা নিয়ে ব্যপক আলোচনা শুরু হয়েছে। নানা তারকাই তাঁদের মত প্রকাশ করেছেন। ৪ জুন রাতে স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার করা হয়। তাঁকে নিয়ে টলিপাড়ার নানা কলাকুশলীদের মধ্যে ক্ষোভ জমেছিল। ইতিমধ্যেই অনেকে এই বিষয়ে মুখ খুলেছেন। এবার মুখ খুললেন অনির্বাণ ভট্টাচার্য।

'গ্রেফতার হওয়ার পরে যে লোকে সবটা জেনেছে, তেমন নয়…', স্বরূপ বিশ্বাস প্রসঙ্গে অনির্বাণ
'গ্রেফতার হওয়ার পরে যে লোকে সবটা জেনেছে, তেমন নয়…', স্বরূপ বিশ্বাস প্রসঙ্গে অনির্বাণ

একটা সময় অনির্বাণকে অলিখিত ভাবে ব্যান করা হয়েছিল। দেবের সঙ্গে গত পুজোয় শেষ কাজ করেছিলেন 'রঘু ডাকাত' ছবিতে। তারপর থেকেই অভিনেতার হাতে আর কোনও কাজ ছিল না। এমনকী পরিচালনার কাজও পাননি তিনি। এরপর দেব অভিনেতার হয়ে সরব হয়েছিলেন। এতে স্বরূপ বিশ্বাসের সঙ্গে দেবের দ্বন্দ্ব নিয়েও টলিপাড়া সরগরম হয়ে উঠেছিল।

এরপর দেব অনির্বাণকে নিয়ে 'দেশু ৭' ঘোষণা করলে তা নিয়েও সমস্যা দেখা দেয়। তবে রাজ্যে পালাবদল হয়েছে। অন্যদিকে ‘দেশু ৭’-এর কাজও চলছে। তার মধ্যেই স্বরূপের গ্রেফতারির, এবার তা নিয়ে মুখ খুললেন অনির্বাণ।

অনির্বাণ আনন্দবাজার ডট কম দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেকে লড়াই করেছেন। আমি একা নই। আমি তো ইন্ডাস্ট্রির আলোর দিকের মানুষ। গ্ল্যামারের দুনিয়ায় অভিনেতাদের অবাধ চলাফেরা। তবে ইন্ডাস্ট্রির যাঁরা কলাকুশলী, যাঁরা উপার্জনের দিকে কিংবা গ্ল্যামারের দিক থেকে অনেকটা পিছনে— তাঁরা অনেক বেশি ভুগেছেন। আর স্বরূপ বিশ্বাস গ্রেফতার হওয়ার পরে যে লোকে সবটা জেনেছে, তেমন নয়। আমরা এগুলো জানতাম বলেই, এর বিরোধিতা করেছিলাম।’

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks