মঞ্চাভিনেত্রী হিসেবেই মূলত বিনোদন জগতে তাঁর চেনা পরিচিতি। পাশাপাশি মূকাভিনয় শিল্পী (Mime Artist) নিরঞ্জন গোস্বামীর কন্যা এবং টলিউডের অত্যন্ত জনপ্রিয় ও প্রতিভাবান অভিনেতা-পরিচালক অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রী হিসেবেও তিনি পরিচিত। তিনি মধুরিমা গোস্বামী। এবার থিয়েটারের গণ্ডি পেরিয়ে ছোটপর্দায় নিজের এক নতুন ইনিংস শুরু করলেন মধুরিমা। সদ্য শুরু হওয়া বাংলা ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-র মাধ্যমে প্রথমবার মেগা সিরিয়ালে পা রাখলেন তিনি।

‘রাজা’-র মা ‘দুর্গাবতী মা ঠাকুরণ’ চরিত্রে মধুরিমা
স্টার জলসার নতুন ধারাবাহিক ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’-তে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও দাপুটে চরিত্রে অভিনয় করছেন মধুরিমা। এই মেগা ধারাবাহিকে প্রধান নায়কের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়। এই সৌম্যদীপ ওরফে অন-স্ক্রিন ‘রাজা’-র মায়ের চরিত্রেই দেখা যাচ্ছে মধুরিমাকে। ধারাবাহিকে তাঁর চরিত্রের নাম ‘দুর্গাবতী মা ঠাকুরণ’। মঞ্চের পর এবার টিভির পর্দায় তাঁর এই নতুন রূপ ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে।
কেন ধারাবাহিকে আসার সিদ্ধান্ত? অকপট মধুরিমা
ছোটপর্দায় অভিনয় করা প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের কাছে বেশ স্পষ্টবক্তা মধুরিমা। তিনি জানান— ‘আসলে অনেকের ধারণা ছিল যে আমি হয়তো ধারাবাহিকে কাজ করতে আগ্রহী নই। আসলে আমারও যে খুব আকর্ষণীয় লেগেছিল তা নয়... তবে চ্যানেলের তরফে একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল। আমিও প্রযোজনা সংস্থার বিষয়ে ভাল করে খোঁজখবর নিয়েছিলাম। ভাল কথা শুনে রাজি হলাম। আর অভিনেতাদের সবসময়ই নতুন কাজের প্রতি লোভ থাকে।’
এর পাশাপাশি ক্যামেরার সামনে অভিনয় যে শুধু শিল্পীসত্তাকে তৃপ্ত করে তা নয়, বরং তা আর্থিক সচ্ছলতাও এনে দেয়, সে কথা মন থেকে বিশ্বাস করেন মধুরিমা। তাঁর মতে, থিয়েটার বা মঞ্চে অভিনয় করলে প্রতিদিনের অন্নসংস্থানে সমস্যা না হলেও, শুধুই থিয়েটার করে জীবনে সঞ্চয় করা খুব কঠিন। মেগা সিরিয়াল বা ছোটপর্দার এই মাধ্যমগুলিই শিল্পীদের সেই কাঙ্ক্ষিত আর্থিক সচ্ছলতা জোগায়।
{{/usCountry}}এর পাশাপাশি ক্যামেরার সামনে অভিনয় যে শুধু শিল্পীসত্তাকে তৃপ্ত করে তা নয়, বরং তা আর্থিক সচ্ছলতাও এনে দেয়, সে কথা মন থেকে বিশ্বাস করেন মধুরিমা। তাঁর মতে, থিয়েটার বা মঞ্চে অভিনয় করলে প্রতিদিনের অন্নসংস্থানে সমস্যা না হলেও, শুধুই থিয়েটার করে জীবনে সঞ্চয় করা খুব কঠিন। মেগা সিরিয়াল বা ছোটপর্দার এই মাধ্যমগুলিই শিল্পীদের সেই কাঙ্ক্ষিত আর্থিক সচ্ছলতা জোগায়।
{{/usCountry}}অনস্ক্রিন-মা ছেলের বয়সের ফারাক
সৌম্যদীপের মা তথা স্বস্তিকার শাশুড়ির চরিত্রে মধুরিমার দাপুটে অভিনয় দেখতে মুখি সব্বাই। কিন্তু জানলে অবাক হবেন অনস্ক্রিন মা-ছেলের বয়সের ফারাক মাত্র ৮ বছরের। মধুমিরার বয়স ৩৭-এর আশেপাশে। এই বয়সেই ২৯ বছরের সৌম্যদীপের মায়ের চরিত্র করছেন তিনি। তা প্রশংসনীয়।
ধারাবাহিক শুরুর আগে স্বামী অনির্বাণের পরামর্শ
মেগা সিরিয়ালে সই করার আগে বা শুটিং শুরুর আগে স্বামী অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে কি কোনও আলোচনা হয়েছিল? মধুরিমার কথায়, অনির্বাণ নিজে খুব বেশি ধারাবাহিক না করলেও ক্যামেরার সামনে তাঁর অভিজ্ঞতা মধুরিমার চেয়ে অনেক বেশি। তাই নতুন কাজ শুরুর আগে ফোন করে অনির্বাণকে সবটা জানিয়েছিলেন তিনি। কী করা উচিত আর কী করা উচিত নয়— সেই সব বিষয় নিয়ে স্বামীর সঙ্গে দীর্ঘ আলোচনা ও পরামর্শ করেই এই নতুন পথচলা শুরু করেছেন মধুরিমা গোস্বামী।