হাসতে হাসতে করে ফেলেন রহস্য সমাধান, চিনতে পারছেন এই ‘গোয়েন্দা’ যুবককে?

আজ শিশু দিবস। প্রত্যেকটা মানুষের অন্তরে লুকিয়ে থাকা শিশুটিকে উদযাপন করার দিন আজ। একটা সময় হয় যখন মানুষ আক্ষরিক অর্থেই শিশু থাকে কিন্তু বয়স বেড়ে গেলেও মনের মধ্যে লুকিয়ে থাকা

Published on: Nov 14, 2026, 17:01:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

আজ শিশু দিবস। প্রত্যেকটা মানুষের অন্তরে লুকিয়ে থাকা শিশুটিকে উদযাপন করার দিন আজ। একটা সময় হয় যখন মানুষ আক্ষরিক অর্থেই শিশু থাকে কিন্তু বয়স বেড়ে গেলেও মনের মধ্যে লুকিয়ে থাকা শিশুটা কোথাও না কোথাও বেঁচে থাকে। এই লুকিয়ে থাকা শিশুটিকে নিয়েই এগিয়ে যায় জীবন।

চিনতে পারছেন এই ‘গোয়েন্দা’ যুবককে?
চিনতে পারছেন এই ‘গোয়েন্দা’ যুবককে?

আজকের দিনে অনেকেই নিজের সন্তানের ছবি পোস্ট করেছেন কেউ কেউ আবার নিজের ছোটবেলার ছবিও পোস্ট করেছেন। তেমনি এক অভিনেতা নিজের ছোটবেলার ছবি পোস্ট করেছেন যা দেখে বোঝার উপায় নেই যে এটি তাঁর ছোটবেলার ছবি। সাদাকালো ছবিতে হাসি হাসি মুখ করে এক যুবককে ক্যামেরার দিকে তাকিয়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন: 'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?

যুবকটিকে দেখলে বোঝার উপায় নেই যে এই যুবক এখন রাজত্ব করছে লক্ষ লক্ষ মানুষের মনে। শুধুমাত্র বুদ্ধির দ্বারা নয়, হাস্যরসের দ্বারাও তিনি সকলের মুখে হাসি ফুটিয়ে তুলেছেন অনায়াসে। নতুন প্রজন্মের মানুষের কাছে তিনি এমন একজন গোয়েন্দা চরিত্র, যাকে দেখে অজান্তেই মুখে ফুটে উঠে হাসি। বুঝতেই পারছেন, তিনি আর কেউ নন ফেলুদা বা ব্যোমকেশের সঙ্গে তালে তাল মিলিয়ে লড়াই করতে পারেন যিনি তিনি হলেন সেই একেন বাবু অর্থাৎ অনির্বাণ চক্রবর্তী।

ছোটবেলার ছবিটি পোস্ট করে অনির্বাণ লেখেন, ‘হ্যাঁ এটা আমি। শুভ শিশু দিবস আমাকে।’ সত্যিই তো, যাকে সব সময় দেখতে পাওয়া যায় প্রাণবন্তভাবে সকলের মনে জায়গা করে নিতে, তার ছোটবেলা যে এখনো ফুরিয়ে যায়নি সেটা বলাই বাহুল্য। ছোটবেলার সেই দুষ্টু মিষ্টি অনির্বাণ আজ সকলের প্রিয় দুষ্টু মিষ্টি একেন বাবু।

আরও পড়ুন: 'কিছুই ঘটেনি সেটে', নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের

প্রসঙ্গত, এই বছর দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে ‘একেন বাবু কেরালায় কুরুক্ষেত্র।’ বিগ বাজেটের আরো তিনটি ছবির সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতায় নেমেছিল এই ছবিটি আর প্রতিবারের মতো আশানুরূপ ফলও করেছে ছবিটি।