Anirban Chakrabarti: ‘ওরা আমাকে বলে পরে জানাবো…’, কীভাবে ‘একেন বাবু’ হওয়ার সুযোগ পান অনির্বাণ?

Anirban Chakrabarti: অনির্বাণ চক্রবর্তী, এই নামটা বললেই সবার আগে মাথায় আসে একেনবাবু চরিত্রটির কথা। এই মুহূর্তে বাঙালি গোয়েন্দা হিসেবে দর্শকদের মনে আলাদাই একটা জায়গা করে নিয়েছেন একেন বাবু। কিন্তু এই চরিত্রে অভিনয় করার সুযোগ কীভাবে পেলেন একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী?

Published on: Apr 30, 2026, 16:57:54 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Anirban Chakrabarti: অনির্বাণ চক্রবর্তী, এই নামটা বললেই সবার আগে মাথায় আসে একেনবাবু চরিত্রটির কথা। এই মুহূর্তে বাঙালি গোয়েন্দা হিসেবে দর্শকদের মনে আলাদাই একটা জায়গা করে নিয়েছেন একেন বাবু। কিন্তু এই চরিত্রে অভিনয় করার সুযোগ কীভাবে পেলেন একেনবাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী?

কীভাবে ‘একেন বাবু’ হওয়ার সুযোগ পান অনির্বাণ?
কীভাবে ‘একেন বাবু’ হওয়ার সুযোগ পান অনির্বাণ?

সম্প্রতি fmgoldkolkata-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সবার আগে একটা কথা আমি বলতে চাই যে আমি সিনেমা বা থিয়েটার নিয়ে পড়াশোনা করিনি। আমি অভিনয় করতে ভালোবাসি আর পুরোটাই ভালবেসেই করি। আমার পড়াশোনা বা চাকরি সেটা একেবারে অন্যরকম। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনও ধারণাই ছিল না আমার।’

আরও পড়ুন: এত ভয় দেখিয়েছি আমি...', ভোট দিতে গিয়ে কী হল অহনার সঙ্গে?

একেনবাবু চরিত্রের কথা বলতে গিয়ে অনির্বাণ বলেন, ‘২০১৮ সালে আমার কাছে একটা ফোন আসে, তাঁরা বলেন, আমরা একটা ওটিটি- তে একটা শো চালু করব সেই শোয়ের প্রধান চরিত্রের জন্য আপনাকে ভেবেছি আমরা। সেই সময় আমাকে কেউ চিনত না, আমাকে প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ দেওয়া হবে এটা শুনে আমি আর অন্য কিছু জিজ্ঞাসা করিনি।’

অনির্বাণ বলেন, ‘আমি নির্দিষ্ট সময়ে ওদের অফিসে যাই। একটা স্ক্রিপ্ট দেওয়া হয় যেটা আমি পড়ি। ওরা আমাকে বলে পরে জানাবো। আমি শুনেছিলাম যে পরে জানাবো মানে না বলে দেওয়া। মুখের ওপর না বলে দেওয়া যায় না তাই বলা হয় পরে জানাবো। আমিও ভেবেছিলাম যে এই রোলটা আমি পাব না আর।’

আরও পড়ুন: মেয়ের প্রথম ভোটে সঙ্গী দেবপ্রতীম, সন্তানের জন্য কেমন বাংলা চান তিনি?

অভিনেতা বলেন, ‘কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। কয়েকদিন বাদেই ওরা আমাকে আবার ফোন করেন এবং আমাকে বলেন যে আমাকে ওনারা বেছে নিয়েছেন। এরপর লুক সেট হয়, স্ক্রিপ্ট রিডিং হয়। এই সমস্ত ব্যাপার সম্পর্কে যদি আমি কিছুই জানতাম না কারণ আমি একদমই নতুন ছিলাম। এইভাবে আস্তে আস্তে ২০১৮ সালে আমার একেনবাবুর যাত্রা শুরু হল।’

প্রসঙ্গত, খুব সম্প্রতি মুক্তি পেয়েছে একেন বাবু পুরুলিয়া পাকড়াও। প্রতিবারের মতো এই সিজনেও একেন বাবুকে ভালোবাসা দিয়েছেন দর্শকরা। একেন বাবুর গল্প আর ওটিটি প্লাটফর্মে নয় বরং আসতে চলেছে বড় পর্দায়। আগামী দুর্গাপুজোয় একেন বাবু রহস্য উন্মোচন করবেন কেরালায়।