Dehapratim Das Gupta: মেয়ের প্রথম ভোটে সঙ্গী দেবপ্রতীম, সন্তানের জন্য কেমন বাংলা চান তিনি?
Dehapratim Das Gupta: দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতা দেবপ্রতীম দাশগুপ্ত। থিয়েটার থেকে শুরু করে সিনেমার পর্দা সর্বত্র তিনি বিভিন্ন চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করেছেন বহু বছর ধরে।
Dehapratim Das Gupta: দীর্ঘদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত অভিনেতা দেবপ্রতীম দাশগুপ্ত। থিয়েটার থেকে শুরু করে সিনেমার পর্দা সর্বত্র তিনি বিভিন্ন চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করেছেন বহু বছর ধরে। খুব সম্প্রতি ‘একেন বাবু পুরুলিয়া পাকড়াও’ ওয়েব সিরিজে একটি কমেডি চরিত্রে অভিনয় করে ফের সকলের নজর কাড়েন দেবপ্রতীম।
মেয়ের প্রথম ভোটে সঙ্গী দেবপ্রতীম
২৯ এপ্রিল ভোটের সকালটা একটু অন্যরকম অভিনেতার কাছে কারণ এই বছর অভিনেতার কন্যার প্রথম ভোট। খুব স্বাভাবিকভাবেই বাবা হিসেবে এই দিনটি দেবপ্রতীমের একটি বিশেষ দিন। মেয়ের প্রথম ভোট, তার আগে মেয়েকে কী পরামর্শ দিয়েছে অভিনেতা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘আমি শুধু এইটুকুই বলেছি। ১৮ বছর হয়ে গিয়েছে, চোখ কান খোলা। তোর যাকে মনে হবে তাকেই ভোট দিবি। এই ব্যাপারে আমি কিছু চাপিয়ে দেবো না।’
প্রথম ভোটের অভিজ্ঞতা নিয়ে অভিনেতার কন্যা বলেন, ‘সবকিছু সিস্টেমেটিক হচ্ছে দেখে ভীষণ ভালো লাগছে। সব সময় বাবা-মার কাছেই শুনেছি। এই প্রথম নিজে এলাম। বেশ ভালো লাগছে।’
আগামী দিনে কেমন বাংলা চান অভিনেতা জিজ্ঞাসা করায় তিনি বলেন, ‘আমি শুধু এইটুকুই চাই আমার মতো যেন আমার মেয়েও কাজ করে খেতে পারে। সাহায্য নিয়ে নয়। এই বাংলা কাজের বাংলা, তাই আমি চাই ও যেন কাজ করে নিজের পায়ে দাঁড়াতে পারে।’
প্রসঙ্গত, দেবপ্রতীম দাশগুপ্তের স্মরণীয় কাজের মধ্যে রয়েছে ‘খারিজ’, ‘ভিঞ্চি দা’, ‘গল্প হলেও সত্যি’, ‘মেঘে ঢাকা তারা’, ‘আয় খুকু আয়’, ‘আগন্তুক’ সহ আরও অনেক সিনেমা।
Home/Entertainment/Dehapratim Das Gupta: মেয়ের প্রথম ভোটে সঙ্গী দেবপ্রতীম, সন্তানের জন্য কেমন বাংলা চান তিনি?