Abhika Malakar: 'প্রথম হিরো যে আমায় অপমান করেছে...', রণজয়কে নিয়ে কেন এমন মন্তব্য অভিকার?

Abhika Malakar: খুব সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকটি যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। এই প্রথম ছোট পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। প্রথম ধারাবাহিকেই রণজয়ের সম্পর্কে কী এমন বললেন অভিকা, যা শুনে অবাক হয়ে গেলেন সকলে।

Published on: Apr 28, 2026, 21:54:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhika Malakar :খুব সম্প্রতি স্টার জলসায় শুরু হয়েছে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকটি যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন রণজয় বিষ্ণু এবং অভিকা মালাকার। এই প্রথম ছোট পর্দায় জুটি বাঁধলেন তাঁরা। প্রথম ধারাবাহিকেই রণজয়ের সম্পর্কে কী এমন বললেন অভিকা, যা শুনে অবাক হয়ে গেলেন সকলে।

'প্রথম হিরো যে আমায় অপমান করেছে...', রণজয়কে নিয়ে কেন এমন মন্তব্য অভিকার?
'প্রথম হিরো যে আমায় অপমান করেছে...', রণজয়কে নিয়ে কেন এমন মন্তব্য অভিকার?

খুব সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ধারাবাহিক নিয়ে কথা বলতে গিয়ে অভিকা বলেন, ‘আমার প্রথম হিরো যে আমাকে অপমান করছে আমার উচ্চতা নিয়ে। অপমান ঠিক নয় আমাকে নিয়ে মজা করছে। ও আমার থেকে অনেক লম্বা।’

আরও পড়ুন: কুয়োয় নেমে কোশা উদ্ধার করল গঙ্গা, স্ত্রীকে নিয়ে বড় সিদ্ধান্ত অর্জুনের

তবে মজার ছলে সহকর্মী যতই হাসি ঠাট্টা করুক না কেন, একজন অভিনেতা এবং সহকর্মী হিসেবে রণজয় যে ভীষণ সাপোর্টিভ, সে কথা বারবার স্বীকার করেন অভিনেত্রী। অন্যদিকে রণজয়ও বলেন, একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের ভুল ঠিক করে দেওয়া বা একে অপরকে যেটুকু সাহায্য করার অবশ্যই করেন তাঁরা।

প্রতিজ্ঞা প্রসঙ্গে

এই ধারাবাহিকে অভিমন্যু শংকর রায় নামের এক বিখ্যাত আইনজীবীর ভূমিকায় অভিনয় করছেন রণজয়। অভিমন্যুর বিয়ে ঠিক হয় পরীর সঙ্গে কিন্তু সে কিছুতেই পরীকে বিয়ে করতে চায় না। বাড়ির সকলে যখন অভিমন্যুর বিয়ে নিয়ে ব্যস্ত তখনই অভিমন্যু ছুটিকে বিয়ে করে নিয়ে আসে বাড়িতে।

আরও পড়ুন: 'একবার দেখারও উপায় নেই...', ‘বিবি পায়রা’-র সাফল্যের মধ্যেও কেন মন খারাপ অর্জুনের?

তবে এই বিয়ে ভালোবাসার বিয়ে নয়। আইনিভাবে সইসাবুদ করে বিয়ে করলেও অভিমন্যু আগে থেকেই ছুটিকে জানিয়ে দেয় যে মানসিক ভাবে তারা স্বামী-স্ত্রী হবে না। শুধুমাত্র বিপদে একে অপরকে পাশে পাবে তারা। সমস্ত শুনে প্রথমে ছুটি ভয় পেলেও অভি তাকে আশ্বস্ত করে পাশে থাকার। এইভাবেই শুরু হয় অভি আর ছুটির বিবাহিত জীবনের যাত্রা।

গত ৭ এপ্রিল থেকে স্টার জলসায় ঠিক রাত সাড়ে নটায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিকটি। কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের পর আবার এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরে এলেন রণজয়। বিয়ের পর অভিনেতার এটি প্রথম ধারাবাহিক হতে চলেছে।