Arjunn Dutta: গত বছর ‘ডিপ ফ্রিজ’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান অর্জুন দত্ত। ছবিটি বড় পর্দায় মুক্তির আগেই দাদাকে হারান পরিচালক। দাদার মৃত্যুর এক বছর আগে মাকেও হারিয়েছিলেন তিনি। এই মুহূর্তে বাড়িতে বাবা, বৌদি এবং দাদার ছোট্ট সন্তানকে নিয়েই সময় কাটে অর্জুনের।
Arjunn Dutta: গত বছর ‘ডিপ ফ্রিজ’ ছবির জন্য জাতীয় পুরস্কার পান অর্জুন দত্ত। ছবিটি বড় পর্দায় মুক্তির আগেই দাদাকে হারান পরিচালক। দাদার মৃত্যুর এক বছর আগে মাকেও হারিয়েছিলেন তিনি। এই মুহূর্তে বাড়িতে বাবা, বৌদি এবং দাদার ছোট্ট সন্তানকে নিয়েই সময় কাটে অর্জুনের।
খুব সম্প্রতি মুক্তি পেয়েছে অর্জুনের ছবি ‘বিবি পায়রা’। বড় পর্দায় হৈ হৈ করে চলছে এই ছবিটি। এই সবকিছুর মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন অর্জুন। অসুস্থ শরীরে সব থেকে বেশি মনে পড়ে বাবা-মাকে, অর্জুনের ক্ষেত্রেও তার অন্যথা হয় না। বাবা পাশে সব সময় বসে থাকলেও অসুস্থ শরীরে অর্জুনের মনে পড়ে যায় মায়ের কথা।
অসুস্থ শরীর নিয়েই তাই সোশ্যাল মিডিয়ার পাতায় কলম ধরেন তিনি। লেখেন, মাকে মিস করার কথা। অন্য মায়েদের মতো মা সবসময় তাঁকে জড়িয়ে থাকেন সেটা নয় কিন্তু মায়ের অনুপস্থিতি প্রতি মুহূর্তে কষ্ট দেয় পরিচালককে। মায়ের স্মৃতিচারণার মধ্যেই নিজের করা একটি ভুলের জন্য আক্ষেপ করতেও দেখা যায় পরিচালককে।
অর্জুন লেখেন, ‘সিনেমার জন্য কত মুখ শুট করলাম, টেকের পর টেক নিলাম। কিন্তু আমার মায়ের একটি ভিডিও- ও নেই আমার কাছে। এক সেকেন্ডেরও নয়। একটাও নয়। কী স্টুপিড না আমি? মনটা যখন হু হু করে ওঠে একবার দেখার উপায় নেই তাকে। একটা ছোট্ট দুই মিনিটের ভিডিও থাকলেও তো মন ভরে বারবার দেখতে পারতাম, গলাটা শুনতে পেতাম।’
মায়ের ভিডিও না থাকলেও মায়ের একটি ছবি পোস্ট করতে দেখা যায় অর্জুনকে। যদিও এই ছবিতেও মায়ের মুখ দেখা যাচ্ছে না বরং এক সময় মায়ের খোলা চুলে সযত্নে আটকে দেওয়া একটি ফুলের ছবি পোস্ট করেন অর্জুন। এই ছবিই এখন অর্জুনকে বেঁচে থাকার রসদ দেয়, এটাই যেন একমুঠো ঠান্ডা নিঃশ্বাস উপহার দেয় পরিচালককে।
‘ডিপ ফ্রিজ’, ‘বিবি পায়রা’ ছাড়াও অর্জুনের পরিচালিত ছবির মধ্যে রয়েছে ‘শ্রীমতি’, ‘গুলদস্তা’, ‘অব্যক্ত’ সহ আরও বেশ কিছু সিনেমা। প্রতিবার সিনেমার পর্দায় অন্যরকম ছবি তুলে ধরার চেষ্টা করেন পরিচালক, যা দর্শকদের বারবার মন জয় করে নেয়।