Anirban Chakrabarti: এবারে পুজোর বিশেষ আকর্ষণ একেন বাবুর নতুন সিরিজ ‘দ্যা একেনঃ কেরালায় কুরুক্ষেত্র’। একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী এবং গোটা একেনবাবুর ইউনিট কেরালায় শুটিং চলাকালীন দক্ষিণের বিভিন্ন ধরনের খাবার টেস্ট করেছেন যার মধ্যে একেন বাবু অরফে অনির্বাণ চক্রবর্তীর পছন্দের খাদ্য তালিকায় রয়েছে দক্ষিণের তিনটি বিশেষ খাবার যেগুলির স্বাদ নিয়ে দর্শকদেরও অবশ্যই ট্রাই করবার সাজেশন দিয়েছেন সেগুলি হল কী কী?

পুট্টু যেটা তৈরি হয় চাল দিয়ে যাকে এক কথায় রাইস কেকও বলা যায়। তার সাথে অবশ্যই নিতে হবে ব্ল্যাক ড্রাম যা ছোলা দিয়ে তৈরি করা এক ধরনের তরকারি অথবা কেউ চাইলে কলা দিয়ে চটকে চিনি দিয়েও সেটি খেতে পারেন। তবে এই দুই সংযোগেই পুট্টু খেতে অসাধারণ লাগে বলে জানিয়েছেন, তিনি কারণ তার মধ্যে থাকে অল্প বিস্তর নারকোলও।
আরও পড়ুন: দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ক্যামেরার সামনে ফেলুদা! কোন চরিত্রে ধরা দেবেন সব্যসাচী?
দ্বিতীয় খাবারটি হল স্ট্রিং হোর্পাস যেটি একদম দেখতে পাতলা রুটির মতো এটিও তৈরি হয় চাল থেকেই যেটি ভেপার দিয়ে তৈরি করা হয়। তার সাথে অবশ্যই নিতে হবে কেরালা স্টাইলের চিকেন স্টু।
আরও একটি ধরনের খাবারের কথা তিনি উল্লেখ করেন যেটি হল বরফি। কেরালার বরফি যা নারকোল এবং গুড় দিয়ে তৈরি করা হয়। তার স্বাদও অনবদ্য। এছাড়া দক্ষিণ ভারতীয় খাবার বলতে ইডলি ধোসা এগুলো তো রয়েছেই। তবে এই তিন ধরনের খাবার একেন বাবুর সিরিজে দেখা যাবে কিনা তা নিয়ে এখনও তিনি কোন স্পষ্ট স্বীকারোক্তি দেননি সমস্তটাই হাসির ছলে রহস্য করে এড়িয়ে গিয়েছেন। তবে তা স্পষ্ট হবে একেন বাবুর নতুন সিরিজে।
আরও পড়ুন: বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি, অনুরাগী না প্রেমিকা, জিতবে কে?
আরও পড়ুন: বাবা-ছেলে সম্পর্কের মাঝে জড়িয়ে তৃতীয় ব্যক্তি, অনুরাগী না প্রেমিকা, জিতবে কে?
‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ প্রসঙ্গে
‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ বিতে অনির্বাণ ছাড়াও প্রতিবারের মতো থাকবেন সুহোত্র মুখোপাধ্যায় ও সোমক ঘোষ। এছাড়াও এই ফ্র্যাঞ্চাইজিতে এবার নতুন সংযোজন হলেন রাইমা সেন, ঋত্বিক চক্রবর্তী, সুব্রত দত্ত এবং অর্ণ মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, কমলেশ্বর মুখোপাধ্যায়।