...
...
Next Story

বাঙালি পরিচালকের হাত ধরে পর্দায় আসছে অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন, নাম ভূমিকায় থাকছেন কে?

হিন্দি সিনেমায় বায়োপিক তৈরি হওয়া নতুন কিছু নয়। রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা ক্রীড়াবিদ, পরিচিত বা অপরিচিত বহু মানুষের জীবনচিত্র বড়পর্দায় ফুটে উঠেছে বারবার। কিছুদিন আগে নিম করলি বাবার জীবন নিয়ে তৈরি হওয়া হনুমান অংশ বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করেছে।

Published on: Sep 22, 2026, 08:01:34 IST
Advertisement

হিন্দি সিনেমায় বায়োপিক তৈরি হওয়া নতুন কিছু নয়। রাজনৈতিক ব্যক্তিত্ব হোক অথবা ক্রীড়াবিদ, পরিচিত বা অপরিচিত বহু মানুষের জীবনচিত্র বড়পর্দায় ফুটে উঠেছে বারবার। কিছুদিন আগে নিম করোলি বাবার জীবন নিয়ে তৈরি হওয়া ‘হনুমান অংশ’ বক্স অফিসে ব্যাপক সফলতা অর্জন করেছে।

বাঙালি পরিচালকের হাত ধরে আসছে অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন
বাঙালি পরিচালকের হাত ধরে আসছে অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবন

এবার বড় পর্দায় ফুটে উঠবে অনিরুদ্ধ আচার্য মহারাজের জীবনযাত্রা। বৃন্দাবনের এই মহারাজের বায়োপিক তৈরি হবে এক বাঙালি পরিচালকের হাত ধরে। তিনি হলেন শুভেন্দু ঘোষ। শুভেন্দু এর আগে ম্যায় মুলায়ম সিং যাদব বায়োপিক তৈরি করেছেন। এছাড়াও পরিচালকের ঝুলিতে রয়েছে একাধিক বাংলা এবং হিন্দি সিনেমা।

আরও পড়ুন: ‘তুই ছাড়া কিছুই আগে না',দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেটপাড়ার

এবার শুভেন্দুর হাত ধরেই তৈরি হতে চলেছে অনিরুদ্ধ আচার্য মহারাজের আধ্যাত্মিক যাত্রার কাহিনি। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে মহারাজ কীভাবে কোটি কোটি মানুষের মনে আধ্যাত্মিক চেতনা জাগিয়েছিলেন, তার পুরোটাই ফুটে উঠবে এই ছবিতেই। খুব সম্ভবত নভেম্বর মাসের শেষের দিকেই এই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে।

আরও পড়ুন: 'লোকে আমাকে গাল দিচ্ছে', বিগ বসের ঘরে ভরতকে নিয়ে ক্ষুব্ধ স্ত্রী জয়শ্রী?

প্রসঙ্গত, বিগত কিছু বছরে মারকাটারি অ্যাকশন ছবির দিকে মানুষের আগ্রহ তৈরি হয়েছিল কিন্তু হনুমান অংশ হোক অথবা রামায়ণ, যেভাবে একের পর এক আধ্যাত্মিক ছবি তৈরি হচ্ছে বলিউডের তাতে আশা করা যায় আগামী প্রজন্ম অনেকটাই আধ্যাত্মিকতার দিকে আগ্রহ প্রকাশ করবে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks