...
...
Next Story

আবুধাবি গিয়ে হিজাব পরে কটাক্ষের শিকার অঙ্কিতা! ‘এটা ওঁর সিদ্ধান্ত’, নায়িকার পাশে দাঁড়ালেন তাঁর ভক্তরা

অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন হিজাব পরার কারণে। তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। তবে, এই প্রতিকূলতার মাঝেও অঙ্কিতার ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, নেতিবাচকতার নিন্দা করেছেন।

Published on: May 29, 2026, 18:31:54 IST
Advertisement

স্বামী ভিকি জৈনের সঙ্গে আবুধাবি ভ্রমণের কিছু ঝলক শেয়ার করার পর অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হলেন। কয়েকটি ছবিতে হিজাব পরার কারণে অভিনেত্রীকে ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে, তা নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। তবে, এই প্রতিকূলতার মাঝেও অঙ্কিতার ভক্তরা তাঁর পাশে দাঁড়িয়েছেন, নেতিবাচকতার নিন্দা করেছেন।

আবুধাবি গিয়ে হিজাব পরে কটাক্ষের শিকার অঙ্কিতা!
আবুধাবি গিয়ে হিজাব পরে কটাক্ষের শিকার অঙ্কিতা!

বৃহস্পতিবার অঙ্কিতা ইনস্টাগ্রামে আবুধাবিতে তোলা বেশ ছবি পোস্ট করেছেন। ভিকি জৈনের সঙ্গে আবুধাবি ঘুরে দেখার সময় অঙ্কিতাকে একাধিক ছবিতে হিজাব পরা অবস্থায় দেখা গিয়েছে।

ইনস্টাগ্রামে তাঁর পোস্টটি প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই নেটিজেনদের একটি বড় অংশ তাঁকে নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন। একটি মন্তব্যে লেখা ছিল, ‘উনি হিজাব পরেছে কেন?’, আরেকজন লিখেছেন, ‘ইনি কি মুসলিম?’

তবে এই ট্রোলিংয়ে বেশ কিছু ভক্ত অঙ্কিতার সমর্থনে কমেন্ট সেকশন ভরিয়ে দেন এবং নায়িকাকে নিয়ে সমালোচনার বিরুদ্ধে কথা বলেন। একজন মন্তব্যে করেন, ‘হিন্দুরা যদি ধর্মনিরপেক্ষ হতে চায়, ঠিক আছে। যদি না চায়, সেটাও ঠিক আছে।’ অন্য একজন লিখেছেন, ‘নিজের চরকায় তেল দেন না কেন? যদি এই মসজিদের নিয়মকানুন না জানেন, তাহলে চুপ থাকুন এবং সব জায়গায় ধর্ম নিয়ে নেতিবাচকতা ছড়ানো বন্ধ করুন।'

আর একজন লেখেন, ‘তিনি ধর্মনিরপেক্ষ কি না, তা তো দেখাচ্ছে না... ওখানে এটা বাধ্যতামূলক।’ একজন লিখেছেন, ‘এটা ওঁর ইচ্ছে।’ আর একজন লেখেন, ‘এটা ওঁর সিদ্ধান্ত’। আরেকজন লিখেছেন, ‘একটা পোস্টেই আপনি এত উত্তেজিত হয়ে গেলেন, বাহ্‌ কী মানসিকতা!’

ব্যক্তিগত জীবনের কথা বলতে গেলে, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের পর ২০১৯ সালে অঙ্কিতা ভিকি জৈনের প্রেমে পড়েন। বিলাসপুরের ব্যবসায়ী ভিকি, অঙ্কিতার ভালো-মন্দ সব সময়েই তার পাশে ছিলেন। কয়েক বছর প্রেম করার পর, ২০২১ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এরপর তাঁরা ‘স্মার্ট জোরি’ এবং ‘বিগ বস ১৭’-এর মতো রিয়েলিটি শো-তে একসঙ্গে অংশ নিয়েছেন। এই জুটিকে ‘লাফটার শেফ সিজন ২’-তেও একসঙ্গে দেখা গিয়েছিল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks