...
...
Next Story

Ankush-Nusrat: ‘ঐন্দ্রিলার সম্মানটা আগে’, নুসরতের সঙ্গে ছবিতে না অঙ্কুশের, প্রেম ছিল দুজনের? প্রথমবার দিলেন জবাব

‘আমার সংবাদ শিরোনামে থাকতে ভালো লাগে, কিন্তু আমার পার্টনারকে অসম্মান করে নয়’, নুসরতের সঙ্গে কাজে অস্বস্তি! সোজাসাপটা জানালেন অঙ্কুশ।

Published on: Oct 6, 2026, 13:00:39 IST
Advertisement

টলিউডের জনপ্রিয় দুই মুখ অঙ্কুশ হাজরা (Ankush Hazra) এবং নুসরাত জাহান (Nusrat Jahan)। অনস্ক্রিন হিট কেমিস্ট্রির পাশাপাশি একসময় টলিপাড়ার অলিন্দে তাঁদের প্রেম ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। দীর্ঘদিন পর ‘টিভি৯ বাংলা’ (TV9 Bangla)-র এক বিশেষ পডকাস্টে হাজির হয়ে নুসরতের সাথে অতীতের সেই সমস্ত গুঞ্জন ও সম্পর্কের সমীকরণ নিয়ে মুখ খুললেন অঙ্কুশ।

‘ঐন্দ্রিলার সম্মানটা আগে’, নুসরতের সঙ্গে ছবিতে না অঙ্কুশের, প্রেম ছিল দুজনের? প্রথমবার দিলেন জবাব
‘ঐন্দ্রিলার সম্মানটা আগে’, নুসরতের সঙ্গে ছবিতে না অঙ্কুশের, প্রেম ছিল দুজনের? প্রথমবার দিলেন জবাব

রটে যাওয়া গুঞ্জন ও বাস্তব সমীকরণ

অঙ্কুশ স্বীকার করেন যে ক্যারিয়ারের শুরুর দিকে তাঁদের অনস্ক্রিন রসায়ন এবং অফস্ক্রিন মেলামেশা দেখে ইন্ডাস্ট্রিতে ও সংবাদমাধ্যমে তাঁদের নাম জড়িয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। দেব-শুভশ্রীর পথে হেঁটে অঙ্কুশ-নুসরতের হিট জুটি কি পর্দায় ফিরবে?

অভিনেতা জানান, ‘আমার আর নুসরতের একটা আনকমফর্টেবল জোন আছে এখন। অনেকে ভাবতে পারে এটা প্রেমঘটিত ব্যাপার, সেটা নয়। আমি সেটা এক্সপ্লেন করতে চাই না, কিন্তু অবশ্যই প্রেমঘটিত নয়। তাই আমরা একসঙ্গে কাজ করি না, এড়িয়ে যাই। আমার সংবাদ শিরোনামে থাকতে ভালো লাগে, কিন্তু আমার পার্টনারকে অসম্মান করে নয়।’

তিনি আরও বলেন, ‘এখন সোশ্যাল মিডিয়া খুব নিষ্ঠুর। এমনকী মিডিয়াও ক্ষমাহীন। আমরা (নুসরতের সাথে) যেদিন কাজ করব একসঙ্গে, মানুষ সবচেয়ে বেশি খিল্লি করবে ঐন্দ্রিলাকে। আমার কাছে আমার ভালোবাসার মানুষের সম্মানটা সবচেয়ে আগে। আমার সঙ্গে নুসরতের ছবি হল না হল আমার জীবনে, আমার কেরিয়ারে কিচ্ছু যায় আসে না। কিন্তু ঐন্দ্রিলাকে কেউ যদি অসম্মান করে সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার’।

একত্রবাস করলেও বিয়ে নিয়ে এখনও ভাবছেন না অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটি। বিয়েটা খুব বেশি ম্য়াটার করে না, স্পষ্ট করেছেন নায়ক। ঐন্দ্রিলার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন অঙ্কুশ হাজরা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks