...
...
Next Story

Ankush Hazra: সঞ্চালনায় অঙ্কুশ! নন-ফিকশনের আসর জমাবেন সৌমিতৃষা-কাঞ্চন-শ্রীময়ী-ইমনরা

ডান্স বাংলা ডান্সের পর ফের একবার নন-ফিকশন শো-এর সঞ্চালনার দায়িত্বে অঙ্কুশ। তবে এবার নাচ নয়, রান্না নির্ভর শো-এর ব্যাটন সামলাবেন নায়ক।

Published on: Jul 31, 2026, 18:31:12 IST
Advertisement

বড় পর্দার ব্লকবাস্টার ছবি থেকে শুরু করে ছোট পর্দার রিয়্যালিটি শো— নিজের মেধা, অনবদ্য কমিক টাইমিং আর চটপটে রসবোধ দিয়ে দর্শকমনে আলাদা জায়গা করে নিয়েছেন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরা। বিশেষ করে সঞ্চালক হিসেবে মঞ্চে অভিনেতার উপস্থিতি মানেই বিনোদনের বাড়তি মাত্রা! এবার ফের একবার ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় ঝড় তুলতে ফিরছেন তিনি। টলিউডের এই জনপ্রিয় তারকাকে এবার দেখা যেতে চলেছে একেবারে নতুন এক নন-ফিকশন শো-এর সঞ্চালনায়! হেঁশেল সামালেবন সেলেবরা। আর রান্নার উপর নির্ভর করে তৈরি এই রিয়ালিটি শো-র সঞ্চালক হচ্ছেন অঙ্কুশ। গোটা শো তৈরি হচ্ছে রাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে।

সঞ্চালনায় অঙ্কুশ! এবার রিয়ালিটি শো-এ আসর জমাবেন সৌমিতৃষা-কাঞ্চন-শ্রীময়ী-ইমনরা
সঞ্চালনায় অঙ্কুশ! এবার রিয়ালিটি শো-এ আসর জমাবেন সৌমিতৃষা-কাঞ্চন-শ্রীময়ী-ইমনরা

সঞ্চালনায় অঙ্কুশ মানেই বাঁধভাঙা আনন্দ ও মেজাজ

এর আগেও একাধিক জনপ্রিয় রিয়্যালিটি শো ও নন-ফিকশন মঞ্চে অঙ্কুশের সঞ্চালনা দেখেছে দর্শক। ডান্স বাংলা ডান্সের মঞ্চে সঞ্চালক হিসাবে হিট অঙ্কুশ, পরবর্তীতে বিচারকের ভূমিকাও সামলেছেন। প্রতিযোগীদের সঙ্গে খুনসুটি, বিচারকদের সাথে মজার টানাপোড়েন এবং উপস্থিত বুদ্ধির জোরে প্রতিটা পর্বকে রঙিন করে তোলা— সঞ্চালক অঙ্কুশের ঝুলিতে রয়েছে একঝাঁক সুপারহিট পর্বের রেকর্ড।

টেলিপাড়া সূত্রে খবর, নতুন এই নন-ফিকশন শো-এর ক্ষেত্রেও বেশ বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। চেনা ছকের বাইরে বেরিয়ে নতুন এক ভিন্নধর্মী ভাবনায় সেজে উঠছে অনুষ্ঠানটি, যার পুরোধা হিসেবে থাকছেন অঙ্কুশ নিজেই।

ছোট পর্দা বনাম বড় পর্দা: দুই মাধ্যমেই জমজমাট

ছবি পরিচালনা, প্রযোজনা ও অভিনয়ে ব্যস্ত থাকার পাশাপাশি ছোট পর্দার দর্শকদের সাথে সংযোগ বজায় রাখতে সবসময়ই ভালোবাসেন অঙ্কুশ। নতুন এই শো ঘিরে ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ওঁর অনুরাগীদের মধ্যে চরম উন্মাদনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে, অগস্টের শেষে শুরু হবে শ্যুটিং পর্ব। প্রতিযোগী হিসাবে থাকতে পারেন সৌমিতৃষা কুণ্ডু, ইমন চক্রবর্তী, কাঞ্চন-শ্রীময়ী, সৌরভ-দর্শনারা। হালে কার্লাস টিভি-তে ভারতী সঞ্চালিত লাফটার শেফ খুব জনপ্রিয়, যেখানে হেঁশেল সামলান তারকারা। বাংলা টেলিভিশনেও এবার তেমন কিছু ঘটতে চলেছে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe