...
...
Next Story

Ankush-Oindrila: ‘চাই ওর মেয়েই জন্ম নিক..’, অঙ্কুশের উপর রেগে বললেন ঐন্দ্রিলা, পালটা কী জবাব এল?

অঙ্কুশ-ঐন্দ্রিলার খুনসুটি কারুর অজানা নয়। দুজনে যেন টম আর জেরি! এবার প্রেমিকার মেকআপ সামগ্রী সঠিক করে না চেনায় রোষের মুখে নায়ক। পালটা কী জবাব এল?

Published on: Nov 15, 2026, 20:01:11 IST
Advertisement

মেকআপের খুঁটিনাটি জিনিসপত্র অর্থাৎ মাসকারা বা ফলস আই ল্যাশ নিয়ে অঙ্কুশ হাজরার চরম অজ্ঞতার জেরে রেগে আগুন তাঁর প্রেমিকা ঐন্দ্রিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক জুগিয়েছে সেই ভিডিয়ো। রেগেমেগে ঐন্দ্রিলা সেনের মন্তব্য ছিল, ‘আমি চাই আমাদের মেয়েই জন্ম নিক, তবেই বুঝবে মাসকারা কী জিনিস, ফলস ল্যাশ কী!’

‘চাই ওর মেয়েই জন্ম নিক..’, অঙ্কুশের উপর রেগে বললেন ঐন্দ্রিলা, পালটা কী জবাব এল?
‘চাই ওর মেয়েই জন্ম নিক..’, অঙ্কুশের উপর রেগে বললেন ঐন্দ্রিলা, পালটা কী জবাব এল?

এদিকে ক্যামেরার সামনে সাংবাদিকরা যখন এই মন্তব্যের জবাব চাইতে যান অঙ্কুশের কাছে, তখন স্বভাবসিদ্ধ রসিকতা ও ঠাট্টার মাধ্যমেই উত্তর দেন অভিনেতা। বাঁকা হাসিতে অঙ্কুশ পালটা প্রশ্ন ছুড়ে দেন, ‘মেয়ে তো হবে, কিন্তু কার থেকে?’ অঙ্কুশের এই চটজলদি রসিকতায় উপস্থিত সকলে হেসে উঠলেও, এর জবাবে ঐন্দ্রিলা ঠিক কী বলতেন বা তাঁদের এই মিষ্টি ঝগড়া কোন মোড় নিত, তা অবশ্য আর জানা যায়নি! টলিপাড়ার এই জুটির এমন খুনসুটি যে অনুরাগীদের বরাবরই বেশ বিনোদন জোগায়, তা আর বলার অপেক্ষা রাখে না।

কিন্তু এই খুনসুটির রেশ কাটতে না কাটতেই টলিপাড়ার এই জনপ্রিয় জুটিকে ঘিরে পুরোনো সেই চিরচেনা প্রশ্নটা ফের মাথাচাড়া দিয়ে উঠেছে—এত দিনের সম্পর্ক, তবে কবে গাঁটছড়া বাঁধছেন তাঁরা?

টলিউডের অন্যতম চর্চিত ও দীর্ঘমেয়াদি জুটি অঙ্কুশ ও ঐন্দ্রিলা। দীর্ঘ ১২-১৩ বছরেরও বেশি সময় ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে রয়েছেন তাঁরা। শুধু তা-ই নয়, ইন্ডাস্ট্রিতে খোলামেলাভাবে লিভ-ইন রিলেশনশিপে থাকার কথা স্বীকার করা প্রথমসারির তারকা জুটিও তাঁরা। কিন্তু যতদিন গড়াচ্ছে, ততই অনুরাগীদের কৌতূহল বাড়ছে তাঁদের বিয়ে নিয়ে। নেটপাড়ার একটা বড় অংশের নিয়মিত টিপ্পনি, ‘‘এত দিনে তো বিয়ের বয়সই পার হয়ে গেল! আর কবে ছাদনাতলায় বসবেন?’’ আবার কারও প্রশ্ন, ‘‘বিয়ে তো দূর অস্ত, এ বার অন্তত একটা খুশির খবর দিন, কবে আপনাদের ঘরে নতুন অতিথি আসবে?’

মাসকারা নিয়ে হালকা চালের ঝগড়া হোক কিংবা অনুরাগীদের শত প্রশ্ন—অঙ্কুশ-ঐন্দ্রিলার রসায়ন যে সর্বদাই ক্যামেরার আলো থেকে নেটপাড়ার ফিসফিসানি—সব জায়গাতেই সমানভাবে জমজমাট, তা আর বলার অপেক্ষা রাখে না!

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks