...
...
Next Story

Ankush Hazra: 'যাকে বলা উচিত তাকেই বলতে পারিনি...', মাতৃদিবসে মাকে মনের কথা জানালেন অঙ্কুশ

Ankush Hazra: ছোট থেকে সন্তানকে নিঃস্বার্থভাবে যারা বড় করে তোলেন তাঁরা হলেন বাবা-মা। বাবা-মায়ের এই স্বার্থত্যাগ কোনও কিছুর বিনিময়ে পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু হাজার বার চেষ্টা করেও অনেক সময় বাবা-মাকে ‘ভালোবাসি’ এই কথাটা বলে ওঠা হয় না।

Updated on: May 10, 2026, 16:42:02 IST
Advertisement

Ankush Hazra: ছোট থেকে সন্তানকে নিঃস্বার্থভাবে যারা বড় করে তোলেন তাঁরা হলেন বাবা-মা। বাবা-মায়ের এই স্বার্থত্যাগ কোনও কিছুর বিনিময়ে পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু হাজার বার চেষ্টা করেও অনেক সময় বাবা-মাকে ‘ভালোবাসি’ এই কথাটা বলে ওঠা হয় না। বন্ধু-বান্ধব অথবা শখের মানুষকে যতটা সহজে ভালোবাসার কথা বলা যায়, ততটা হয়তো সহজে বলা যায় না বাবা-মাকে। আর তাই এবার মাতৃদিবসে সেই না বলা কথাই মাকে বললেন অঙ্কুশ।

মাতৃদিবসে মাকে কোন কথা বললেন অঙ্কুশ?
মাতৃদিবসে মাকে কোন কথা বললেন অঙ্কুশ?

সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন অঙ্কুশ যার প্রথমটিকে দেখতে পাওয়া যাচ্ছে বাবা-মায়ের সঙ্গে বসে রয়েছে ছোট্ট অঙ্কুশ। দ্বিতীয় ছবিটি অভিনেতার তরুণ কালের ছবি। তৃতীয় ছবিটিও বেশ কিছু বছর আগেকার। চতুর্থ ছবিটি তোলা হয়েছে সম্প্রতি, যেখানে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন অঙ্কুশের মা।

আরও পড়ুন: 'আমি ওঁদের দিকে তাকাতেও ঘৃণা বোধ করি...', কাদের উদ্দেশ্যে এমন মন্তব্য লাবনীর

এছাড়াও অঙ্কুশের পোস্টটি আরও বেশ কয়েকটি ছবি দেখতে পাওয়া যাচ্ছে, যেখানে কখনও তিনি তরুণ কখনও আবার একদমই ছোট। ছবিগুলি পোস্ট করে অঙ্কুশ লেখেন, ‘ক্যাপশনে প্রচুর বড় বড় কথা তোমাকে নিয়ে লিখি কিন্তু সামনে থেকে একটা সামান্য কথা তোমাকে বলতে পারি না। এমন একটা কথা যেটা আমার প্রাক্তন প্রেমিকাদের বলে সময় নষ্ট করেছি। কিন্তু যাকে রোজ সেই কথাটা বলা উচিত তাকেই বলতে পারিনি। আই লাভ ইউ। আই লাভ ইউ মা। তোমাকে ভীষণ ভালোবাসি।’

আরও পড়ুন: 'আমার কেরিয়ার শেষ করার প্রার্থনা করেছিল...', দেবকে নিয়ে বিস্ফোরক মন্তব্য হিরণের

তবে এই মুহূর্তে ঐন্দ্রিলা সেনের সঙ্গে সম্পর্ক রয়েছে অঙ্কুশ। দীর্ঘদিন সম্পর্কে থাকলেও এখনো বিয়ে নিয়ে তাঁরা কিছু ভাবেননি। তবে গোটা টলিউড চাই ঐন্দ্রিলা এবং অঙ্কুশের বিয়ে দেখতে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks