...
...
Next Story

'মিমিকে বুঝতে হবে' বান্ধবীর হবু বরকে কী বার্তা দিলেন অঙ্কুশ?

খুব সম্প্রতি মিমি চক্রবর্তীর বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাবে ছড়িয়ে পড়ে। নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি, ডিসেম্বরে কালিম্পং- এ হতে পারে ডেস্টিনেশন ওয়েডিং। যদিও এই ব্যাপারে নায়িকার আপ্ত সহায়ক এখনও কিছু বলেননি।

Published on: Oct 7, 2026, 18:21:10 IST
Advertisement

খুব সম্প্রতি মিমি চক্রবর্তীর বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাবে ছড়িয়ে পড়ে। নভেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মিমি, ডিসেম্বরে কালিম্পং- এ হতে পারে ডেস্টিনেশন ওয়েডিং। যদিও এই ব্যাপারে নায়িকার আপ্ত সহায়ক এখনও কিছু বলেননি। তবে এবার মিমির হবু স্বামীর উদ্দেশ্যে একটি স্পেশাল বার্তা দিলেন অঙ্কুশ হাজরা।

বান্ধবীর হবু বরকে কী বার্তা দিলেন অঙ্কুশ?
বান্ধবীর হবু বরকে কী বার্তা দিলেন অঙ্কুশ?

অঙ্কুশ আর মিমি বহু বছরের বন্ধু। তাঁরা একে অপরের প্রতিবেশীও বটে। একসঙ্গে কাজও করেছেন তাঁরা। তাই মিমিকে খুব কাছ থেকে চেনেন অঙ্কুশ। মজার মানুষ অঙ্কুশের সঙ্গে মিমির টক ঝাল মিষ্টি সম্পর্ক। তাই এবারেও বেশ মজার ছলে মিমির হবু স্বামীকে একটু স্পেশাল বার্তা দিলেন অঙ্কুশ।

টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে অঙ্কুশ বলেন, ‘ওর বিয়ে হচ্ছে কিনা আমি সত্যিই জানি না। আমি সংবাদমাধ্যম থেকেই খবর পেয়েছি। ওকে জিজ্ঞাসা করার আমার সাহস নেই। ওকে যদি আমি জিজ্ঞাসা করতে যাই তাহলে ও চুলের মুঠি ধরে আমায় শেষ করে দেবে। তাই এতটা সাহস আমার নেই।’

আরও পড়ুন: বিগ বসের ঘর থেকে উধাও খাবার-জল, কঠিন পরিস্থিতির সম্মুখীন প্রতিযোগীরা

মিমির হবু স্বামীকে উদ্দেশ্য করে অঙ্কুশ বলে, ‘তুমি যেই হও না কেন, তোমার থেকে একটু হলেও বেশি আমি মিমিকে চিনি। মিমিকে যেটুকু আমি জানি সেটুকু থেকে বলবো, ওকে তোমাকে বুঝতে হবে। ও ভিতর থেকে যতটা কঠিন ভেতর থেকে ততটাই নরম। রাগের মাথায় ও যদি কিছু বলেও থাকে সেটা যে ও মন থেকে বলছে না সেটা তোমায় বুঝে নিতে হবে। ওকে বুঝতে পারলেই আর কোনও অসুবিধা হবে না।’

আরও পড়ুন: 'গ্ল্যামার দিয়ে ইন্ডাস্ট্রি চলে না', নতুনদের উদ্দেশ্যে আর কী বার্তা সোহিনীর?

২০১২ সালে রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করতে গিয়ে রাজের প্রেমে পড়ে যান মিমি। ২০১৫ সালে সেই সম্পর্ক ভেঙে যায়। তখন থেকেই একা জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলেন মিমি। কাজের ফাঁকে অবসর সময়ে পোষ্যদের নিয়ে সময় কাটছিল তাঁর। তবে এবার মিমির হৃদয়ের ফাঁকা স্থান পূরণ করতে এসেছেন সিদ্ধার্থ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks