...
...
Next Story

Ankush Hazra: ‘জীবনে প্রথমবার উঠলে যা হয়…’! বন্দে ভারতের সিট বনবন করে ঘোরাচ্ছেন, নেটপাড়ার ট্রোলে অঙ্কুশ-ঐন্দ্রিলা

শনিবার বন্দে ভারত চড়েই মালদা গেলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। আর যেখান অঙ্কুশ, সেখানে কোনো মজার কাণ্ড হবে না তা কি হয়! কিন্তু দেখা গেল, অভিনেতার এই কাজ নিয়ে সমালোচনায় বিদ্ধ করল নেটপাড়া।

Published on: Oct 25, 2025, 13:53:05 IST
Advertisement

আজকাল তারকাদের হামেশাই বন্দে ভারত ট্রেনে সফর করতে দেখা যায়। উত্তরবঙ্গ যাওয়ার জন্য দেব থেকে শুভশ্রী, সকলেই আজকাল এই ট্রেনকেই বেছে নিচ্ছেন। শনিবার যেমন বন্দে ভারত চড়েই মালদা গেলেন অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। আর যেখান অঙ্কুশ, সেখানে কোনো মজার কাণ্ড হবে না তা কি হয়!

ট্রোলে অঙ্কুশ ও ঐন্দ্রিলা।
ট্রোলে অঙ্কুশ ও ঐন্দ্রিলা।

টলি অনলাইনের ইনস্টাগ্রাম পেজ থেকে একটি ভিডিয়ো শেয়ার করা হয়ছে। যেখানে দেখা যাচ্ছে বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসে অঙ্কুশ ও ঐন্দ্রিলা। নায়কের গায়ে কালো রঙের কো-অর্ড। আর ঐন্দ্রিলা পরে আছন পিঙ্ক রঙের ট্রাউজার আর টপ।

এদিকে, এক্সিকিউটিভ ক্লাসের ঘূর্ণায়মান আসনগুলিতে বসে কখনো তা জানলার দিকে ঘোরাচ্ছেন, আবার কখনো তা সোজা করছেন অঙ্কুশ। এদিকে বিরক্ত ঐন্দ্রিলা বারবার শাসন করে থামানোর চেষ্টা করছেন প্রেমিককে। অঙ্কুশকে বলতে শোনা যায়, ‘এই দেখ দেখেছিস। দামি টিকিট।’ অঙ্কুশ ফের বসার আসন ঘোরাতে গেলে ঐন্দ্রিলা বাধা দিয়ে বলে ওঠেন, ‘বাবা এটা কোনো রাইড নয়’। সামনে থাকা নিজেদের টিমের উদ্দেশে এরপর ঐন্দ্রিলা বলে ওঠেন, ‘মজা পেয়েছিস, কার্টুন আমরা?’

তবে কমেন্ট সেকশনে নিজের পছন্দের নায়কের হয়ে গলা ফাটিয়েছেন তাঁদের ভক্তরা। একজন লেখেন, ‘একজন মানুষ তার কাছের মানুষদের সঙ্গে সবসময় মজা করে কাটাতে পছন্দ করেন, এটা খারাপ তো কিছু নয়। মানুষ তাঁদের এই খুশি থাকাটাকেও ন্যাকামো বলে ট্রোল করে। আরে ভাই তোরা নিজের জীবনে খুশি নোস, এটা তো আর অঙ্কুশদার দোষ না। অঙ্কুশদা এনজয় করতে ভালোবাসে, তাকে তার মতো করে এনজয় করতে দে। নিজেরা নিজের চরকায় তেল দে।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe