...
...
Next Story

ছবির মধ্যে বন্ধুকে খুঁজছে তুলো, বাবলার শেষকৃত্যের দিন আবেগতাড়িত অঙ্কুশ

গত ১৩ অগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অঙ্কুশ জানান, তাঁর প্রিয় পোষ্য বাবলা চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছে। সারাদিন যার সঙ্গে কেটে যেত সময়, তাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অভিনেতা।

Published on: Aug 16, 2026, 19:03:15 IST
Advertisement

গত ১৩ অগস্ট সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অঙ্কুশ জানান, তাঁর প্রিয় পোষ্য বাবলা চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছে। সারাদিন যার সঙ্গে কেটে যেত সময়, তাকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন অভিনেতা। নিজের পোষ্যকে হারানোর যন্ত্রণা যে কতটা, সেটা একজন পেট পেরেন্সই বুঝতে পারেন। এবার বাবলার শেষকৃত্যের ছবি পোস্ট করলেন অভিনেতা।

বাবলার শেষকৃত্যের দিন আবেগতাড়িত অঙ্কুশ
বাবলার শেষকৃত্যের দিন আবেগতাড়িত অঙ্কুশ

বাবলার মৃত্যুর পর নির্ধারিত সময়ে সবকিছু নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করলেন অঙ্কুশ। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন তিনি। বাবলার ছবির সামনে তার প্রিয় খাবার, খেলনা সাজিয়ে তাকে ফুলের মালা দিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

বাবলার সেই ছবির সামনে বসে রয়েছে অঙ্কুশের অন্য এক পোষ্য তুলো। মুখে কিছু না বলতে পারলেও সে খুব ভালোভাবেই বুঝতে পারছে তার নিত্যদিনের সঙ্গী আর তার সঙ্গে কখনো খেলা করবে না। তাই নিশ্চুপ হয়ে বন্ধুর ছবির দিকেই তাকিয়ে রয়েছে সে।

আরও পড়ুন: কেরালার পথে একেনবাবু, প্রকাশ্যে মোশন পোস্টার, ফার্স্ট লুক

অঙ্কুশের এই পোস্টে মিমি চক্রবর্তী, কৌশানি মুখোপাধ্যায়, রূপাঞ্জনা মিত্র সহ আরো অনেকে ভালোবাসা জানিয়েছে বাবলাকে। এই কঠিন সময়ে অভিনেতাকে শক্ত থাকার কথাও বলেছেন সবাই।

প্রসঙ্গত, অঙ্কুশ অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটির মুক্তি পেয়েছিল ২০২৬ অর্থাৎ চলতি বছরের ৯ জানুয়ারি। ছবিটি বক্স অফিসে তেমন ভালো ব্যবসা করতে পারেনি। এরপর জুন মাসে ছবিটি জি ফাইভ বাংলায় মুক্তি পায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks