মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে, বাঁচাতে পারবে ঐন্দ্রিলা?
উত্তম কুমার সেই কোন যুগে বলে গিয়েছেন, নারী চরিত্র বেজায় জটিল। সত্যিই তো, এত বছর কেটে যাওয়ার পরেও কিন্তু এই কথাটি আক্ষরিক অর্থে সত্যি। যদিও কথাটি নেহাত মজা করেই বলা হয়। এবার এই একটি বাক্যের শব্দটিকে ঘিরেই গোটা ছবি তৈরি করে ফেললেন অঙ্কুশ।
উত্তম কুমার সেই কোন যুগে বলে গিয়েছেন, নারী চরিত্র বেজায় জটিল, যে কথাটি মাঝে মাঝে বলতে শোনা যায় অনেকের মুখে। যদিও কথাটি নেহাত মজা করেই বলা হয়। এবার এই একটি বাক্যের শব্দটিকে ঘিরেই গোটা ছবি তৈরি করে ফেললেন অঙ্কুশ।
মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে
সুমিত সাহিল পরিচালিত অঙ্কুশ অভিনীত ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’ মুক্তি পেতে চলেছে আগামী বছর ৯ জানুয়ারি। আদ্যপ্রান্ত কমেডিতে মোড়া এই ছবির প্রথম ঝলক দেখেই মানুষ বুঝে গিয়েছিল সিনেমাটি নিখাদ আনন্দ দেবে মানুষকে। সেই ধারণাই এবার স্পষ্ট হল ছবির টিজার দেখে।
অঙ্কুশ অভিনীত ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবির টিজার শুরু হতেই দেখতে পাওয়া যায় মা গঙ্গার কাছে অঙ্কুশ নারীদের চরিত্রকে সরল করার আবেদন জানান, যা শুনে অঙ্কুশের বন্ধু বলে, মা গঙ্গা তো নিজেও নারী তাহলে কি করে নারীদের চরিত্র সরল হবে? তবে মা গঙ্গা কিছু না বললেও মা কালী কিন্তু বেশ কয়েকটি চড় মেরে দেয় অঙ্কুশকে।
কিন্তু নারী চরিত্র যে আদতে সত্যিই জটিল সেটা ধীরে ধীরে স্পষ্ট হয় যত টিজার এগোয়। টিজার দেখে স্পষ্ট হয়ে যায়, অঙ্কুশ অভিনীত চরিত্রটি একজন ইভেন্ট ম্যানেজমেন্ট যিনি বিয়ের সমস্ত দায়িত্ব পালন করেন সুষ্ঠুভাবে।
কিন্তু এই বিয়ের দায়িত্ব পালন করতে গিয়েই মেয়েদের মনের সঙ্গে তাল মেলাতে পারে না সে। কেউ বলে গলদা চিংড়ি খাবে না কেউ আবার বলে সাদা শাড়ি পরে বিয়েতে বসবে। সকলের মনের সঙ্গে তাল মেলাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয় অঙ্কুশকে।
অঙ্কুশ এইভাবে সকলের মন রাখতে রাখতে একদিন হাঁপিয়ে ওঠে, ঠিক তখনই তার সঙ্গে দেখা হয়ে যায় ঐন্দ্রিলার। এবার শুরু হয় প্রেমের গল্প। ঐন্দ্রিলার প্রেমে পড়ে যায় অঙ্কুশ, কিন্তু একেবারেই অঙ্কুশকে পছন্দ করে না। তাহলে? সবটা তো বলে দিলে হবে না, তাই আপনাকে অপেক্ষা করতে হবে আগামী জানুয়ারি মাসের ৯ তারিখের জন্য।
প্রসঙ্গত, চলতি বছর ‘রক্তবীজ ২’ ছবিতে একেবারে অন্যরকম ভাবে ধরা দিয়েছিলেন অঙ্কুশ। সবসময় যে অভিনেতাকে কমেডি চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে একটি অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখে ভীষণ খুশি হন ভক্তরা। এবার আবার সেই পুরনো অঙ্কুশকে ফিরে পেতে চলেছেন ভক্তরা।
News/Entertainment/মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন করতেই মার খেতে হল অঙ্কুশকে, বাঁচাতে পারবে ঐন্দ্রিলা?