অন্নপূর্ণার লক্ষ্মীরা ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মুহূর্তে অন্নপূর্ণা নিজের বড় মেয়ের বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত। বাবার আশীর্বাদ ছাড়া বিয়ে সম্পন্ন হতে পারে না, তাই অন্নপূর্ণা নিজের স্বামীর কাছে অনুরোধ করে যাতে তার স্বামী দাঁড়িয়ে মেয়ের কন্যাদান করে। শুধু এইটুকু করার জন্য অন্নপূর্ণা নিজের বাড়ি দোকান সবকিছু স্বামীর নামে লিখে দেওয়ার প্রতিশ্রুতি দেয়।

অন্নপূর্ণা যখন স্বামীর নামে সবকিছু লিখে দেবে বলে শপথ নিচ্ছে ঠিক তখনই বাড়িতে আসে কিছু গুন্ডা। সাথীকে জোর করে বিয়ে করার চেষ্টা করা হয়। ভীষণভাবে ভয় পেয়ে যায় সাথী। কি করবে বুঝতে পারে না সে। বাড়িতে কেউ না থাকার কারণে বিশেষ করে স্নেহা না থাকার কারণে আরও বেশি ভয় পেয়ে যায় সাথী।
অন্যদিকে দেখানো হয় স্নেহা দিদির বিয়ের আনন্দের কথা বন্ধুর সঙ্গে ভাগ করে নিচ্ছে এবং বাড়ির পথে এগিয়ে আছে ঠিক তখনই স্নেহার মাথায় একটা বিশাল বড় লাঠি দিয়ে আঘাত করা হয়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে স্নেহা। স্নেহাকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। কিন্তু সেই দৃশ্য দেখে ফেলে স্নেহার ভাই। সে দৌড়ে গিয়ে রাজাকে সব কথা খুলে বলে।
{{/usCountry}}অন্যদিকে দেখানো হয় স্নেহা দিদির বিয়ের আনন্দের কথা বন্ধুর সঙ্গে ভাগ করে নিচ্ছে এবং বাড়ির পথে এগিয়ে আছে ঠিক তখনই স্নেহার মাথায় একটা বিশাল বড় লাঠি দিয়ে আঘাত করা হয়। মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ে স্নেহা। স্নেহাকে জোর করে গাড়িতে তুলে নেওয়া হয়। কিন্তু সেই দৃশ্য দেখে ফেলে স্নেহার ভাই। সে দৌড়ে গিয়ে রাজাকে সব কথা খুলে বলে।
{{/usCountry}}রাজা সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার বাড়ির দিকে রওনা দেয়। তার এখন মূল লক্ষ্য হল সাথীকে বাঁচানো। গুন্ডার হাত থেকে সাথীকে বাঁচিয়ে সে স্নেহাকে বাঁচাতে পারবে কিনা সেটাই এখন দেখার। অন্নপূর্ণা লক্ষ্মীরা ধারাবাহিকের এই দমদার দুদিন সম্প্রচারিত হবে ২৪ এবং ২৫ সেপ্টেম্বর, ঠিক সন্ধ্যে ৭ টায়।