...
...
Next Story

Annapurna lokkhira: মুখোমুখি যুদ্ধে দুর্গাবতী-স্নেহা, কোন পরিণতির দিকে যাচ্ছে রাজার ভালোবাসার ভবিষ্যৎ?

Annapurna lokkhira: খুব সম্প্রতি শুরু হয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ নামের একটি নতুন ধারাবাহিক। জি বাংলার এই নতুন ধারাবাহিক প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে এই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে।

Published on: Jun 17, 2026, 19:12:23 IST
Advertisement

Annapurna lokkhira: খুব সম্প্রতি শুরু হয়েছে ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ নামের একটি নতুন ধারাবাহিক। জি বাংলার এই নতুন ধারাবাহিক প্রথম দিন থেকেই দর্শকদের মন জয় করে নিয়েছে। ধারাবাহিকের গল্প যেভাবে এগোচ্ছে তাতে এই ধারাবাহিকটি নিয়ে দর্শকদের মধ্যে একটা আলাদাই উত্তেজনা কাজ করছে।

মুখোমুখি যুদ্ধে দুর্গাবতী-স্নেহা
মুখোমুখি যুদ্ধে দুর্গাবতী-স্নেহা

ধারাবাহিকের গল্প অনুযায়ী স্নেহা দুর্গাবতীকে নিয়ে ভীষণ বিরক্ত। রাজার সামনেই রাজার মাকে নিয়ে কথা বলতে দেখা যায় স্নেহাকে। স্নেহার এই মন্তব্যে বিরোধিতা না করলেও মনে মনে রেগে যায় রাজা। কিন্তু এবার আর আড়ালে নয়, দুর্গাবতীর সঙ্গে মুখোমুখি হবে স্নেহা।

আরও পড়ুন: অনুমতি পাওয়া যায়নি, স্বরূপের হস্তক্ষেপে মাঝপথে আটকে যায় মিমির সিরিজ ‘কুইনস’

ধারাবাহিকের যে নতুন প্রমো মুক্তি পেয়েছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে, দুর্গাবতীর অপছন্দ জেনেও সারদা লুকিয়ে তার বরের সঙ্গে দেখা করেছে। দুজনে যখন একা সময় কাটাচ্ছে ঠিক তখনই সেখানে চলে আসে দুর্গাবতী। দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে নিজের রাগ সামলাতে পারে না দুর্গাবতী। কিন্তু সারদাকে চড় মারতে গেলে সেই হাত আটকে দেয় স্নেহা।

‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে সোমা বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন নাম ভূমিকায়। তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং প্রিয়দর্শিনী বসাক। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।

আরও পড়ুন: তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া, পরিচালকের চরিত্র ধরা দেবেন কে?

সৌম্যদীপের চরিত্রের নাম রাজা, যে কিনা স্বস্তিকা অর্থাৎ অন্নপূর্ণার মেজো মেয়ে স্নেহার প্রেমে হাবুডুবু খাচ্ছে। কিন্তু দুজনের চারিত্রিক গুণ একেবারে আলাদা। আর্থিক দিক থেকেও দুজনের মধ্যে আকাশ পাতাল তফাৎ। কিন্তু এত অসামঞ্জস্য থাকা সত্ত্বেও রাজা স্নেহার প্রেমে পাগল।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks