...
...
Next Story

মায়ের কথা নাকি ভালোবাসা? কোন দিকে যাবে রাজা? নেবে কোন বড় সিদ্ধান্ত?

কঠিন ধর্মযুদ্ধে পড়ে গিয়েছে রাজা। স্নেহাকে সে মন থেকে ভীষণ ভালোবাসে কিন্তু এদিকে তার মা দুর্গাবতী তার সঙ্গে অন্য একজনের বিয়ে ঠিক করে নিয়েছে। মায়ের কথা কখনোই অমান্য করে না রাজা তাই মায়ের মুখের উপর কথা বলতেও পারে না।

Published on: Jul 19, 2026, 15:01:15 IST
Advertisement

কঠিন ধর্মযুদ্ধে পড়ে গিয়েছে রাজা। স্নেহাকে সে মন থেকে ভীষণ ভালোবাসে কিন্তু এদিকে তার মা দুর্গাবতী তার সঙ্গে অন্য একজনের বিয়ে ঠিক করে নিয়েছে। মায়ের কথা কখনোই অমান্য করে না রাজা তাই মায়ের মুখের উপর কথা বলতেও পারে না। কিন্তু মন তো কথা মানে না, তাই ভেতর ভেতর কষ্ট পেতে শুরু করে রাজা। কি করবে, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারে না সে।

মায়ের কথা নাকি ভালোবাসা? কোন দিকে যাবে রাজা?
মায়ের কথা নাকি ভালোবাসা? কোন দিকে যাবে রাজা?

জি বাংলার ‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের নতুন প্রোমো দেখতে পাওয়া যাচ্ছে, দুর্গাবতী ছেলের বিয়ে ঠিক করে ফেলছে কিন্তু মায়ের মুখের উপর কথা বলতে পারে না রাজা। রাজার বোনও রাজার ভালোবাসার কথা জানে কিন্তু সে ও মায়ের ভয় কোন কথা বলতে পারে না।

আরও পড়ুন: শুরু হতে না হতেই শেষ! ‘বাবলি সুন্দরী’ থেকে বিদায় জানালেন এই অভিনেত্রী

এদিকে অন্নপূর্ণা রাজাকে একটি শাড়ি দিয়ে বলে সে মা কালীর কাছে সেই শাড়ি মাকে অর্পণ করে মনের কথা বললে মা তার সমস্ত মনের কথা পূরণ করে দেবেন। রাজা মনে মনে বলে, মা কালী যেন তাকে এই উভয় সংকট থেকে দূর করে আনেন। এরপরেই মন্দিরের চাতালে অসাবধানতাবশত সে পড়ে যায়।

আরও পড়ুন: অভিনেত্রী-সঞ্চালিকার পর এবার নতুন রূপে ধরা দেবেন সুদীপা, রথে জানালেন সুখবর

দুর্গাবতী আর স্নেহা একে অপরের প্রতিদ্বন্দ্বী, এ কথা বলা যেতেই পারে। কিন্তু একদিকে ভালোবাসা অন্যদিকে মা এই দুজন মানুষকে কাছাকাছি এনে কিভাবে সবটা সামলাবে রাজা? নিজের জীবন কিভাবে গুছিয়ে তুলবে সে? মনকে গুরুত্ব দিতে গিয়ে সে কাছের মানুষকে দুঃখ দিয়ে ফেলবে না তো?

‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকের এই টানটান সাত দিনের পর্ব দেখার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায় ১৮ থেকে ২৪ জুলাই সন্ধ্যে সাতটায়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks