...
...
Next Story

নিরামিষ থালিতে মাংসের হাড়! বিপদ থেকে অন্নপূর্ণাকে বাঁচাবে কে?

অন্নপূর্ণা লক্ষ্মীরা ধারাবাহিকে অন্নপূর্ণার তিন মেয়ের জীবন দেখানো হচ্ছে। বড় মেয়ে সব সময় মায়ের সঙ্গে থাকলেও মেজো মেয়ে ভীষণ স্পষ্টবাদী। কখনোই কোনো অনাচার সহ্য করে না সে। এমনকি দূর্গাবতীর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতেও বিন্দুমাত্র চিন্তা করে না স্নেহা।

Published on: Jun 30, 2026, 20:23:25 IST
Advertisement

‘অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে অন্নপূর্ণার তিন মেয়ের জীবন দেখানো হচ্ছে। বড় মেয়ে সব সময় মায়ের সঙ্গে থাকলেও মেজো মেয়ে ভীষণ স্পষ্টবাদী। কখনোই কোনো অনাচার সহ্য করে না সে। এমনকি দূর্গাবতীর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতেও বিন্দুমাত্র চিন্তা করে না স্নেহা।

বিপদ থেকে অন্নপূর্ণাকে বাঁচাবে কে?
বিপদ থেকে অন্নপূর্ণাকে বাঁচাবে কে?

স্নেহার এই চরিত্রের জন্য তাকে ভয় পায় তার মা ও দিদিও। অনেক কথাই স্নেহার থেকে আড়াল করে তারা, যেমন কিছুদিন আগে অন্নপূর্ণার হাত থেকে টাকা ছিনতাই হয়ে যায় যেটা মেজ মেয়েকে জানায় না অন্নপূর্ণা। কিন্তু মেজ মেয়ের থেকে এই কথা লুকিয়ে আরো বড় সমস্যায় পড়ে যায় অন্নপূর্ণা।

আরও পড়ুন: ননদ বৌদির রিইউনিয়ন, সিনেমা হলে চুটিয়ে মজা আরাত্রিকা-পূজার

সম্প্রতি অন্নপূর্ণার ভাতের হোটেলে একজন ব্যক্তি আসে যে কিনা খাবারের মধ্যে মিশিয়ে দেয় মাংসের হাড়। অন্নপূর্ণাকে বদনাম করার জন্য সে সকলের সামনে বলতে থাকে অন্নপূর্ণার নিরামিষ খাবারের মধ্যে আমিষ খাবার মিশিয়ে দেয়। স্বাভাবিকভাবেই অন্নপূর্ণা চমকে যায়, এবং বারবার বলতে থাকে এ কথাটা যেন কাউকে না বলে।

কিন্তু অন্নপূর্ণা আর ওই ব্যক্তির মধ্যে কথোপকথন চলাকালীন সেখানে চলে আসে স্নেহা। তাহলে কি অন্নপূর্ণার গোপন কথা স্নেহা জেনে যাবে? সে যে টাকা নিয়ে এসেছিল সেটাও কি জেনে যাবে স্নেহা? মাকে কি আর বিশ্বাস করতে পারবে সে?

আরও পড়ুন: রাজনীতি এখন অতীত! আমেরিকার রাস্তায় চেনা মেজাজে ধরা দিলেন কোয়েল

এদিকে রাজা স্নেহাকে ভালোবেসে ফেলেছে কিন্তু স্নেহা দুর্গাবতিকে সহ্য করতে পারে না যা দেখে চিন্তায় পড়ে যায় রাজা। এদিকে রাজার মনের অনুভূতি বুঝতে পেরে যায় রাজার দিদি কিন্তু সেও খুব চিন্তিত কারণ তার মা ভালবাসা একেবারেই মেনে নেয় না।

'অন্নপূর্ণার লক্ষ্মীরা’ ধারাবাহিকে সোমা বন্দ্যোপাধ্যায় অভিনয় করছেন নাম ভূমিকায়। তিন মেয়ের চরিত্রে অভিনয় করছেন ঈপ্সিতা মুখোপাধ্যায়, স্বস্তিকা ঘোষ এবং প্রিয়দর্শিনী বসাক। এছাড়াও ধারাবাহিকে অভিনয় করছেন সৌম্যদীপ মুখোপাধ্যায়।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe